|
লাকসামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নতুন সময় প্রতিনিধি
|
![]() লাকসামে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঐতিহাসিক নবাব ফয়েজুন্নেছা জমিদারবাড়ি জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাকসাম সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেলের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন লাকসাম প্রেসক্লাবের উপদেষ্টা এম এস দোহা, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ এবং লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা, লাকসাম সাংস্কৃতিক জোট সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, লাকসাম লাকসাম সিটি রানার গ্রুপের প্রতিনিধি আমজাদ হোসেন, স্মাইল ফাউন্ডেশনের কাজী রাসেল সহ বিভিন্ন সংগঠন প্রতিনিধিগন। সভায় বিডি ক্লিন লাকসাম, লাকসাম সাংস্কৃতিক জোট, লাকসাম সিটি রানার গ্রুপ, লাকসাম প্রেসক্লাব, রক্তের বাঁধন লাকসাম, ভিক্টোরি অব হিউমেনিটি, লাকসাম ব্লাড গ্রুপ, পশ্চিমগাঁও উন্নয়ন সংস্থা, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, দুপচর সঙ্গীত একাডেমি, স্টুডেন্ট কমিউনিটি লাকসাম, আশশিফা হিউমিনিটি ফাউন্ডেশন, স্মাইল ফাউন্ডেশন, লাকসাম নাট্যজংশন এবং লাকসাম সিতোরিউ কারাতে দো অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। মতবিনিময় সভায় লাকসামকে জেলা বাস্তবায়নের দাবিতে ভূমিকা রাখা, নবাব ফয়েজুন্নেছা কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জোরদার করা, নবাব ফয়েজুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তি দখলমুক্ত করার দাবি তুলে ধরাসহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে অরাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সংগঠনের সম্মিলিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারে। লাকসামের ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মতবিনিময় সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান পরিবেশন করেন লাকসাম সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন পেয়ার, সহসভাপতি লিটন সিংহ, সাংগঠনিক সম্পাদক ও ব্যান্ড শৈশবের সভাপতি রাকিব হোসেন, সৈয়দ মুজিবুর রহমান দুলালসহ স্থানীয় শিল্পীরা। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে সম্মিলিতভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে মতামত দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
