|
ড্যাফোডিলে ‘আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
|
ড্যাফোডিলে ‘আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত ড্যাফোডিলে ‘আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদারের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষা উন্নয়ন বিভাগের প্রধান সৈয়দ মিজানুর রহমান, ডিআইইউ আন্তঃবিভাগ গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস, ড. মোঃ জসীম উদ্দীন, জ্যেষ্ঠ প্রভাষক শাহরিয়ার খান, আরিফা আক্তার প্রমুখ। মুনির হাসান আরো বলেন, আন্তঃবিভাগীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করার ফলে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি ভালোবাসা তৈরি হবে। আগামীতে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পদক অর্জন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
