|
বাচ্চা দুটিকে প্রতিদিন স্কয়ার হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখি
সোলায়মান আহমেদ জীসান
|
![]() বাচ্চা দুটিকে প্রতিদিন স্কয়ার হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখি এই বাচ্চা দুটিকে প্রতিদিন অফিস থেকে ফেরার সময় পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনের ফুটপাতে শুয়ে থাকতে দেখি, সামনে ভিক্ষার বাটি। একদম স্পষ্ট বুঝা যায় যে তারা অঘোর ঘুমে অচেতন। কিন্তু তাই বলে প্রতিদিন একই সময় দুইজন একই সাথে ঘুম!। আমি আজকে আমার সহকর্মীকে নিয়ে অনেক্ষন ভালোভাবে লক্ষ্য করলাম। এই ফুটফুটে বাচ্চা দুটিকে প্রতিদিন নেশা জাতীয় ওষুধ খাওয়ানো হয় বলে আমার ধারণা। আমি তো প্রশাসনিক বা ক্ষমতাবান লোক নই কিন্তু আমিও তো বাবা, আমার ও তো শিশুদের কষ্ট দেখলে খারাপ লাগে। তাই আপনাদের সবার দৃষ্টি আকর্ষন করছি এই বাচ্চা দুটিকে রক্ষা করার বিষয়ে কি পদক্ষেপ নেয়া যায়? |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
