ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বিনা নোটিশে ৩ শতাধিক কর্মী ছাঁটাই করল পাঠাও!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 9:51 PM

বিনা নোটিশে ৩ শতাধিক কর্মী ছাঁটাই করল পাঠাও!

বিনা নোটিশে ৩ শতাধিক কর্মী ছাঁটাই করল পাঠাও!

কোনো ধরনের নোটিশ ছাড়া একদিনেই ‘তিন শতাধিক’ কর্মীকে ছাঁটাই করেছে দেশীয় রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও। ছাঁটাই কর্মীদের মধ্যে শীর্ষ পর্যায়ের কর্মীও রয়েছেন।

মঙ্গলবার ২৫ জুন, সকালে কর্মীদের ছাঁটাই করা হয়। বিষয়টি পাঠাওয়ের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।

যদিও এ বিষয়ে পাঠাও কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাঠাওয়ের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, ছাঁটাই হওয়ার কর্মীর সংখ্যা তিন শতাধিক। মঙ্গলবার সকালে কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ছাঁটাই করা হয়। ছাঁটাই হওয়া কর্মীরা পাঠাওয়ের বিভিন্ন বিভাগে কর্মরত। এদের মধ্যে এক্সিকিউটিভ অ্যাসিসটেন্ট ম্যানেজার ও কয়েকজন ডিপার্টমেন্টাল হেডও রয়েছেন বলেও জানা গেছে।

তিনশরও বেশি কর্মীকে ছাঁটাই বিষয়টি সূত্র জানালেও ছাঁটাইকৃত কর্মীর ঠিক সংখ্যাটি নিশ্চিত হওয়া যায়নি।

একটি সূত্র জানিয়েছে, যাদেরকে ছাঁটাই করা হয়েছে, তাদেরকে স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নিতে বাধ্য করা হয়েছে। জোরপূর্বক অব্যাহতি নিতে বাধ্য করার কারণ হিসেবে পর্যাপ্ত ফান্ডের অভাব, নেতৃত্বের অভাব ও অভিজ্ঞতার অভাবকে সামনে আনা হয়েছে।

বিষয়টি জানতে পাঠাওয়ের মার্কেটিং লিড সৈয়দা নাবিলার সঙ্গে যোগাযোগ করার জন্য মোবাইল ফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করেনি।  পরে এ বিষয়ে লিখিত প্রশ্ন মেইল করলেও এ সংবাদ লেখা পর্যন্ত তার কোনো মেইলের উত্তর মেলেনি।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে পাঠাও তাদের রাইড শেয়ারিং সেবা চালু করে। প্রতিষ্ঠানটিতে ব্যাটারি রোড ডিজিটাল হোল্ডিংস এলএলসি, ইন্দোনেশিয়ার কোম্পানি গো-জেকসহ আরও কিছু প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে।                                                                                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status