ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
ঢাকায় স্মার্টফোন বিস্ফোরণ, তদন্ত করছে শাওমি
শাওমি টিম একাধিক সমাধান অফার করা স্বত্বেও গ্রাহক ডিভাইসটি হস্তান্তরে অসম্মতি জানান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 9:41 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 June, 2019, 10:33 PM

ঢাকায় স্মার্টফোন বিস্ফোরণ, তদন্ত করছে শাওমি

ঢাকায় স্মার্টফোন বিস্ফোরণ, তদন্ত করছে শাওমি

ঢাকায় একটি হ্যান্ডসেট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জাহাঙ্গীর কিরণ নামের এক গ্রাহক শাওমি ‘রেডমি গো’ মডেলের ফোন বলে দাবি করেন।  ঘটনা পরবর্তী বিস্ফোরণের ছবিসহ সামাজিক মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছেন।

এর প্রেক্ষিতে শাওমি বাংলাদেশের পক্ষ থেকে হ্যান্ডসেট বিস্ফোরণের তদন্ত শুরু করেছে বলে জানাগেছে।




এদিকে  শাওমির পক্ষে তাদের বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠান কনসিটো পিআর থেকে একটি লিখিত বক্তব্য দেয়া হয়েছে।

লিখিত বক্তব্যতে বলা হয়, শাওমিতে আমরা গ্রাহকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেই এবং তাই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ মান নিশ্চিতের জন্য আমাদের সব ডিভাইস কঠোর মান পরীক্ষার মধ্য দিয়ে যায়।

আমরা সম্মানিত এই গ্রাহকের সাথে যোগাযোগ করেছি এবং পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য তাকে ডিভাইসটি হস্তান্তর করতে অনুরোধ করেছি। এই সমস্যা সমাধানের জন্য এই ঘটনাটির কারণ সম্পর্কে জানতে সঠিকভাবে তদন্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে, শাওমি টিম একাধিক সমাধান অফার করা স্বত্বেও ঐ গ্রাহক ডিভাইসটি হস্তান্তরে অসম্মতি জানান। আমরা দ্রুত ডিভাইসটি হাতে পাওয়ার চেষ্টা করছি এবং আমরা কোন আপডেট পেলে যত দ্রুত সম্ভব নতুন তথ্য শেয়ার করবো।

সেখানে আরও বলা হয়েছে, আমরা দ্রুত ডিভাইসটি হাতে না আসা পর্যন্ত আমরা কোন মন্তব্য করতে পারছি না এবং কোন পদক্ষেপও নিতে পারছি না। শাওমি পণ্য, সেবা ও কাজের মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং এর জন্য কঠোর পরিশ্রম অব্যাহত রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status