ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
শুরুতেই ৩ উইকেট নেই ইংল্যান্ডের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 June, 2019, 9:14 PM

শুরুতেই ৩ উইকেট নেই ইংল্যান্ডের

শুরুতেই ৩ উইকেট নেই ইংল্যান্ডের

অস্ট্রেলিয়ার দেয়া ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৩ রানে ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক ইংর‌্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ১১ ওভারে ৩ উইকেটে ৪৩ রান। মাঠে অপরাজিত আছেন জনি বেয়ারস্টো (২৫ রান) ও বেন স্টোকস (০৪ রান)।

মূলত শুরু থেকেই অস্ট্রেলিয়ান বোলারদের পেসে কাঁপছে ইংল্যান্ড। ইনিংসের দ্বিতীয় বলেই ইংল্যান্ডের ওপর আঘাত হানেন অসি পেসার জেসন বেহরেনডর্ফ। বোল্ড করে ফিরিয়ে দেন ইংলিশ ওপেনার জেমস ভিন্সকে। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই উইকেটের পতন।





জনি বেয়ারেস্টর সঙ্গে জুটি বাধতে আসেন জো রুট। কিন্তু দলীয় ১৫ রানের মাথায় এলবিডব্লিউর শিকার হয়ে যান তিনি। বোলার মিচেল স্টার্ক। ৯ বলে ৮ রান করে ফিরে যান রুট।

বেয়ারেস্টর সঙ্গে জুটি বাধতে আসেন অধিনায়ক ইয়ন মরগ্যান। কিন্তু তিনিও পারলেন না। মিচেল স্টার্কের বলে ক্যাচ তুলে দেন। সেই ক্যাচ ধরেন প্যাট কামিন্স। ৭ বলে ৪ রান করে ফিরে যান তিনি।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) বিকেলে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে অজি দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার। ওপেনিং জুটিতে আসে ১২৩ রান। ওয়ার্নার অর্ধশতক তুলে ৫৩ রান করে মঈন আলীর বলে প্যাভিলিয়নে ফেরত যান। এ ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়িয়ে ফের বিশ্বকাপে সেরা রান সংগ্রাহক হলেন ওয়ার্নার। ৭ ম্যাচে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে বরাবর ৫০০ রান তার। অন্যদিকে অর্ধশতক তুলে নেন ফিঞ্চ।

দ্বিতীয় উইকেটে জুটিতে ৫০ রান যোগ করেন ফিঞ্চ ও উসমান খাজা। ব্যক্তিগত ২৩ রানে খাজা বোল্ড আউট হন বেন স্টোকসের বলে। এরপরই চলতি বিশ্বকাপের নিজের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন ফিঞ্চ। তবে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওঠার সুযোগটা হাতছাড়া করেন এই ডান হাতি ওপেনার। বিশ্বকাপে তার রান সংখ্যা ৪৯৬। ঠিক ১০০ রান করে জোফরা আর্চারের বলে ক্রিস ওকসের হাতে ধরা পড়েন অজি অধিনায়ক। ১১টি চার ও ২টি ছয়ের মারে সাজানো ছিল এই ইনিংস।

ফিঞ্চের বিদায়ের পর পথ হারিয়ে ফেলে অজিরা। ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তোলার গতি কমে যায় তাদের। গ্লেন ম্যাক্সওয়েল (১২) ও মার্কাস স্টইনিস (৮) দ্রুতই বিদায় নেন। স্কোর বোর্ডে রান তখন ৫ উইকেটে ২২৮ রান।

স্টিভেন স্মিথও ইনিংস বড় করতে পারেননি। ৩৮ রান করে ওকসের বলে আর্চারের হাতে ক্যাচে পরিণত হন সাবেক অজি অধিনায়ক। শেষ দিকে অ্যালেক্স ক্যারে কিছুটা মারমুখি হন। ২৭ বল থেকে তিনি করেন ৩৮ রান। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

ক্রিস ওকস ২টি, আরচার, মার্ক উড, বেন স্টোকস, মঈন আলি এবং আদিল রশিদ নেন ১টি করে উইকেট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status