ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
বিছানায় পড়ে ছিল মা ও ইঞ্জিনিয়ার ছেলের গলিত দেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 June, 2019, 10:28 AM

বিছানায় পড়ে ছিল মা ও ইঞ্জিনিয়ার ছেলের গলিত দেহ

বিছানায় পড়ে ছিল মা ও ইঞ্জিনিয়ার ছেলের গলিত দেহ

ল্যাপটপে মিলেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, হতাশার কারণে তিনি ও তার মা বিষ খেয়ে আত্মহত্যা করছেন। এর বাইরে পুলিশ অবশ্য বেশি কিছু জানাতে পারেনি। তবে বিছানায় মা-ছেলের পচাগলা দেহ বাস্তবতার নির্মমতাকে বুঝিয়ে দেয়। ভারতের মহারাষ্ট্রের থানে মর্মান্তিক এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এই সময়।





মৃত দুজন হলেন- মা মীনাক্ষি আইয়ার (৭২) ও ছেলে বেঙ্কটেশ্বরণ আইয়ার (৪২)।পুলিশ জানায়, বিষয়টি সামনে আসে রবিবার। মীরা রোড এলাকায় বেঙ্কটেশ্বরণের ফ্ল্যাট তেকে পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ বাড়িতে ঢুকে দেখে বিছানায় দুটি পচাগলা দেহ পড়ে রয়েছে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন বেঙ্কটেশ্বরণ। তার ল্যাপটপে মিলেছে একটি সুইসাইড নোট।এতে লেখা আছে, হতাশার কারণে তিনি ও তার মা বিষ খেয়ে আত্মহত্যা করছেন। জানা গেছে, সম্প্রতি দুইবার পা ভেঙে গিয়েছিল বৃদ্ধা মীনাক্ষি আইয়ারের। হয়তো সেই হতাশা থেকে আত্মঘাতী হয়েছেন মা-ছেলে দুজন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status