ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৭ আশ্বিন ১৪৩৩
জমে ওঠা বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে সেমিফাইনাল খেলবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 June, 2019, 10:26 AM

জমে ওঠা বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে সেমিফাইনাল খেলবে

জমে ওঠা বিশ্বকাপে বাংলাদেশ যেভাবে সেমিফাইনাল খেলবে

জমে উঠেছে ২০১৯ বিশ্বকাপ। এখন পর্যন্ত ৬-৭টা করে প্রত্যেক দল ম্যাচ খেলার পরও সেমিফাইনালে কারা পা রাখছে তা স্পষ্ট নয়। পয়েন্ট টেবিলের সেরা চারে থেকেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড।





মঙ্গলবার পর্যন্ত আগে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। আর সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান পাঁচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিক ইংল্যান্ড যদি হেরে যাওয়ায় এবং পরের দুই ম্যাচের (ভারত-নিউজিল্যান্ড) একটিতে ইংলিশরা যদি পরাজিত হয়, তাহলে তাদের পয়েন্ট হবে ৯ ম্যাচে ১০।

অন্যদিকে টাইগাররা যদি নিজেদের পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ১১। এমনটি হলে এক পয়েন্ট এগিয়ে থেকে ইংল্যান্ডকে হটিয়ে সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। তবে বাংলাদেশকে পরের দুই ম্যাচেই ভারত-পাকিস্তানের বিপক্ষে জিততেই হবে। এর ব্যতিক্রম হলে সেমিফাইনালের আগেই আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মতো বিদায় নিতে হবে টাইগারদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status