ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
‘ফিল্মি স্টাইলে’ সন্তানকে কোলে নিয়ে ধর্ষককে খুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 June, 2019, 10:33 AM

‘ফিল্মি স্টাইলে’ সন্তানকে কোলে নিয়ে ধর্ষককে খুন

‘ফিল্মি স্টাইলে’ সন্তানকে কোলে নিয়ে ধর্ষককে খুন

ভারতের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট জেলায় আসিফ গাজি (৩৪) নামে এক ধর্ষককে কুপিয়ে হত্যা করেছেন ভুক্তভোগী এক তরুণী। মঙ্গলবার সকালে জেলার মাটিয়ার খোলাপোতায় চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।





জানা যায়, নিহত আসিফ গাজি বাংলাদেশের নাগরিক। ভারতের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট জেলার ঝুড়ুলি গ্রাম লাগোয়া মেছো ভেড়ি এলাকাতেই থাকতেন তিনি। ওই এলাকায় মাছের ব্যবসা করতেন আসিফ। এদিকে ঝুড়ুলি গ্রামেই বাস করতেন মারুফা বিবিও। তার স্বামী কলকাতার একটি হোটেলে কাজ করেন।

পাঁচ বছরের ও আড়াই বছরের দুই ছেলেকে নিয়ে ঝুড়ুলি গ্রামে থাকতেন ওই গৃহবধূ। কিছুদিন আগেই স্বামী বাড়িতে না থাকার সুযোগ নিয়ে আসিফ গাজি নামের ওই ব্যক্তি তাকে ধর্ষণ করে বলে তার অভিযোগ। আর এই ধর্ষণের বদলা নিতেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার সকালে মাটিয়ার খোলাপোতায় চৌরাস্তা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়েছিলেন আসিফ। কিছুক্ষণ পর অন্য একটি মোটরসাইকেলে চড়ে আসেন মারুফা। মোটরসাইকেলে মারুফার স্বামী ও অন্য এক যুবক ছিলেন। তার কোলে ছিল আড়াই বছরের ছেলেটি। পরে আসিফের সঙ্গে কথা বলতে যান মারুফা। কথা বলার এক পর্যায়ে মারুফা ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন আসিফকে।

আসিফকে মেরেই পালানোর চেষ্ট করেন মারুফা। কিন্তু ধরে ফেলেন স্থানীয় জনতা। শুরু হয় বেধড়ক মারধর। পরে পুলিশ তিন জনকে গ্রেফতার করে এবং নিহত আসিফের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

বসিরহাটের এসডিপিও অশেষ মৌর্য ঘটনাস্থলে জানান, খুনের কথা স্বীকার করেছেন ওই তরুণী। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। খুনের পিছনে সব কারণই খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status