|
প্রবাসীকে বিদায় জানিয়ে ফেরার পথে ২০ জন দগ্ধ
নতুন সময় প্রতিনিধি
|
![]() প্রবাসীকে বিদায় জানিয়ে ফেরার পথে ২০ জন দগ্ধ মঙ্গলবার (২৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা সবাই সাতকানিয়ার বাসিন্দা। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বিমানবন্দরে এক প্রবাসীকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। পটিয়া পৌরসভার পিটিআই ট্রেনিং সেন্টারের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে পাঠায়। সেখান থেকে গুরুতর দগ্ধ ১৭ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার নারায়ণ ধর জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার পর তাদেরকে হাসপাতালে আনা হয়। ১৭ জনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে শিশুও রয়েছে। কয়েকজনের শরীর ২৫ শতাংশের বেশি পুড়ে গেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
