ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
‘আমি খেলা দেখতে মাঠে গেলেই বাংলাদেশ জিতে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 June, 2019, 10:39 AM

‘আমি খেলা দেখতে মাঠে গেলেই বাংলাদেশ জিতে’

‘আমি খেলা দেখতে মাঠে গেলেই বাংলাদেশ জিতে’

চলছে বিশ্বকাপ ক্রিকেট। সোমবারে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সঙ্গে টাইগার জয়ে বেশ আনন্দেই কাটছে টাইগার সমর্থকদের দিন। বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচটি মাঠে থেকে দেখতে উড়ে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস।




যদিও এবার বিশ্বকাপ শুরুর পর থেকেই সেখানে মাঠে থেকে বিশ্বকাপের সব আপডেট জানাতে জিটিভির হয়ে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা পিয়া জান্নাতুল। সেখানে ফেরদৌসের সঙ্গে সাক্ষাৎ হয় তার। দেন সাক্ষাৎকারও।

বাংলাদেশের খেলা দেখার বিষয়ে দারুন এক অভিজ্ঞতা শেয়ার করেন ঢাকা-কলকাতার জনপ্রিয় এ নয়ক। ফেরদৌস বলেন, ‘মজার বিষয় হচ্ছে আমি আমি মাঠ থেকে কখনও বাংলাদেশকে হারতে দেখিনি। যতবার বাংলাদেশের খেলা দেখতে গিয়েছি ততবার বাংলাদেশ জিতেছে।’

বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ ভারত। বামিংহামের এজবাস্টনে হবে খেলাটি। বাংলাদেশ দলে তার ফেভারিট খেলোয়াড় কে জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘টিম টাইগারদের প্রত্যেক খেলোয়াড়ই আমার প্রিয়। তবে মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, তামিম ইকবালরা সবাই আমার প্রিয়। বাংলাদেশ টিমের স্প্রিড নিয়ে ফেরদৌস বলেন, দারুন খেলছে বাংলাদেশ। চাপমুক্ত হয়ে খেলতে পারলেই হবে। আমার তো মনে হয়, আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status