ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 9:22 AM

প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রবৃদ্ধিতে এশিয়ার শীর্ষে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সরকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, এশিয়ার ৪৫টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধির হার শীর্ষে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) তাদের জরিপে এ ঘোষণা দিয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) সকালে সিলেটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. এ কে আবদুল মোমেন বলেন, ভবিষ্যতে আমরা প্রবৃদ্ধির হার ৮ শতাংশের বেশি করতে চাই। বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের লক্ষ্য আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত করা।

তিনি বলেন, কেউ যেন উন্নয়নের সুফল থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হলে এ দেশে কোনো ব্যক্তি গৃহহীন থাকবে না। এলাকাভিত্তিক অতিদরিদ্রদের তালিকা করে তাদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান এ কে আবদুল মোমেন।

অনুষ্ঠান শেষে রোহিঙ্গা ইস্যু নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গারা সরকারের জন্য বিরাট চিন্তার বিষয়। এদের ফেরত পাঠানোর জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে সরকার।

মন্ত্রী বলেন, দেশ এবং বিদেশে যারা রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানে সহযোগিতা করবে তাদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানে ৪১জন ব্যক্তি ও ২০টি প্রতিষ্ঠানকে আর্থিক অনুদানের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন। এ ছাড়া ৭১টি পরিবারকে ১ বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা করে প্রদান করা হয়। ভবিষ্যতে মাছের পোনা ও গাছের চারা বিতরণ করা হবে বলেও পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুসুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমেদ আল কবীর, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমেদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন প্রমুখ ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status