ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভূমধ্যসাগরে নৌকাডুবি : ভাসছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 1:08 PM

ভূমধ্যসাগরে নৌকাডুবি : ভাসছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা

ভূমধ্যসাগরে নৌকাডুবি : ভাসছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা

লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার লিবিয়ার রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে। এর আগে, উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার বিকেল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতের সংখ্যা বাড়বে বলে জানা গেছে।

রেড ক্রিসেন্টের প্রধান আব্দুল মোনেইম আবু সেবেই বলেছেন, সাগরে এখনও লাশ ভেসে বেড়াচ্ছে। এ কারণে বলা যাচ্ছে না নৌকাডুবিতে ঠিক কতজন প্রাণ হারিয়েছে। নৌকাডুবির পর অন্তত ১৪৫ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড ও জেলেরা।

স্থানীয় সূত্রগুলো বলছে, লিবিয়ার বন্দর শহর খোমস থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে তিনটি নৌকা ভূমধ্যসাগরে যাত্রা শুরু করেছিল। উদ্ধার হওয়া যাত্রীদের কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। এ তথ্য সঠিক হলে সাগরে দুই শতাধিক মানুষ মারা গেছে।

লিবিয়া থেকে শরণার্থীরা ইউরোপে পাড়ি দিতে গিয়ে প্রতি বছরই এমন দুর্ঘটনার শিকার হলেও এই প্রবণতা কমছে না। বিশেষজ্ঞরা এ ধরনের অনিরাপদ যাত্রা থেকে বিরত থাকতে মানুষকে পরামর্শ দিয়ে থাকেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status