ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
৪৫ বছর বয়সেও মালাইকা ঝড় (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 July, 2019, 1:17 PM

৪৫ বছর বয়সেও মালাইকা ঝড় (ভিডিও)

৪৫ বছর বয়সেও মালাইকা ঝড় (ভিডিও)

৪৫ বছর বয়সেও তাঁর ফিটনেস ও নাচে পারদর্শিতা অনেকেরই ঈর্ষার বিষয়। এখনও যে তিনি একইরকম ভাবে মঞ্চ মাতাতে পারেন তা ফের দেখিয়ে দিলেন মালাইকা। সম্প্রতি ‘ডান্স ইন্ডিয়া ডান্স’ নামে একটি নাচের রিয়ালিটি শোতে করিনার পরিবর্তে অতিথি বিচারক হয়ে এসেছিলেন তিনি।

সেখানেই তাঁর জনপ্রিয় গান ‘আনারকলি ডিস্কো চলি’তে নাচলেন অভিনেত্রী। তাঁর অসাধারণ নাচে মুগ্ধ বিচারক থেকে প্রতিযোগী সবাই। এখনও নাচের প্রত্য়েকটি স্টেপ যেন তাঁর মুখস্থ। নাচের একটি ঝলক নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন মালাইকা।

তাঁর প্রথম হিট গান ‘ছাইয়া ছাইয়া’তেও নাচেন অভিনেত্রী। এই গানে শাহরুখ খানের সঙ্গে ট্রেনের ওপর নাচতে দেখা গিয়েছিল তাঁকে। শ্যুটিংয়ের সময়ের কিছু বিশেষ মুহূর্তের স্মৃতিও ভাগ করে নেন অনুষ্ঠানে।

মালাইকা বলেন, “শ্যুটিং করার সময় বেশ অসুবিধা হয়েছিল আমার। তাই কোমরে একটা দড়ি দিয়ে ট্রেনের সঙ্গে বেঁধে রেখেছিলাম।

ভিডিও…

যখন দড়িটা খুললাম তখন আমার কোমরে কেটে রক্ত বেরোচ্ছিল। তারপর অবশ্য সবাই আমার খুব যত্ন করেছিল।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status