ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ক্রিকেটার শাহিন আফ্রিদির প্রাইভেট ভিডিও চ্যাট ফাঁস, আরো ফাঁসের হুমকি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 12:39 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 July, 2019, 12:40 PM

ক্রিকেটার শাহিন আফ্রিদির প্রাইভেট ভিডিও চ্যাট ফাঁস, আরো ফাঁসের হুমকি

ক্রিকেটার শাহিন আফ্রিদির প্রাইভেট ভিডিও চ্যাট ফাঁস, আরো ফাঁসের হুমকি

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে দুর্ধর্ষ বোলিং করে নজর কেড়েছেন পাকিস্তানের তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদি। জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেছিলেন। স্বল্প সুযোগেই ১৬ উইকেট দখল করে নিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি নারীদের নিয়ে টুইটারে এই তরুণ ক্রিকেটারের ভিডিও ক্লিপিংয়ের স্ক্রিন শট প্রকাশ করেছেন ফিরিহা নামের এক নারী।

প্রাইভেট ভিডিও চ্যাটের অংশবিশেষের স্ক্রিনশট শেয়ার করে সেই মহিলা টুইটারে লেখেন, মাঠে নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ হয়েছেন ক্রিকেটাররা, কারণ ক্রিকেটেই ফোকাস ছিল না তাঁদের। পাশাপাশি বিস্ফোরক অভিযোগে তিনি জানান, এই ক্রিকেটাররা মহিলাদের দুর্বলতার সুযোগ নিতে ছাড়েন না!

তিনি আরো লেখেন, “শাহিন আফ্রিদি হল পরের বড় মাছ। ওরা কেন সবসময় মাঠে ব্যর্থ হয় জানেন? ওরা ওদের ক্ষমতা ও স্টেটাস প্রদর্শন করে মহিলাদের প্রলোভিত করে এবং তারপরে তাঁদের শরীর নিয়ে খেলা করে। আরও জিনিস প্রকাশ্যে আনব।” এই টুইটের সঙ্গেই শাহিনের একটি প্রাইভেট চ্যাটের ক্লিপিংস শেয়ার করেন তিনি।

এদিকে যে আইডি থেকে শাহিন আফ্রিদির ভিডিওটি শেয়ার করা হয়েছিল, সেই অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও যদিও ততক্ষণে টুইটের স্ক্রিনশটটি ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, গত বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিকে অভিষেক হয় শাহিন আফ্রিদির। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রত্যাশিত পারফরম্যান্সের সুবাদে সুযোগ হয় ওয়ানডে ও টেস্ট খেলার।
 
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status