ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ডেঙ্গু আক্রান্তদের রাজধানী না ছাড়ার পরামর্শ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:11 PM

ডেঙ্গু আক্রান্তদের রাজধানী না ছাড়ার পরামর্শ

ডেঙ্গু আক্রান্তদের রাজধানী না ছাড়ার পরামর্শ

রাজধানীর পর এবার দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়েছে মারাত্মক হারে। ডেঙ্গু আক্রান্তদের ঢাকার বাহিরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই ডেঙ্গু ঠেকাতে সচেতনতার পরামর্শ দিয়েছেন তারা। সম্প্রতি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই গ্রামের বাড়িতে যাচ্ছে, তারা যেন আর ঢাকার বাহিরে না যায়।

জানা গেছে, গত দু’সপ্তাহে রাজধানীতে আশংকাজনকভাবে বেড়েছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে এখন আস্তে আস্তে এ রোগ এখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন স্থানে।

শনিবার (২৭ জুলাই) পর্যন্ত বন্দরনগরী চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৫৪ জন রোগীর সন্ধান পাওয়া গেছে। এছাড়া বগুড়ায় ৪৫ জন, বরিশালে ২৭, ফেনীতে ২৬, চাঁদপুরে ২২, রংপুরে ২১, কিশোরগঞ্জে ৬০ এবং মানিকগঞ্জে ১৫ জন আক্রান্ত হয়েছে।

এদিকে ঝিনাইদহে ১২, গোপালগঞ্জে ৪, লক্ষ্মীপুরে ৮, নওগাঁয় ২, যশোরে ১৯ ও বরগুনায় ১০ জনসহ আরো শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে বেশিরভাগ রোগী রাজধানী ঢাকা থেকে আক্রান্ত হয়ে নিজ জেলায় এসেছেন।

তবে মহামারি এ ডেঙ্গু ঠেকাতে সচেতনতার পাশাপাশি আক্রান্ত রোগীদের রাজধানী ঢাকার বাইরে নিজ জেলায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, বিশেষত ডেঙ্গু ভালো হওয়ার পর ২/৩ সপ্তাহ ঢাকা থেকে বের হয়ে বাড়ি না যাওয়াই ভালো।

সচেতনতার বিষয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, আঙিনার আশপাশ পরিস্কার রাখেন, টবের পানি পরিস্কার করেন, তিনদিনের বেশি কোথাও পানি ধরে রাখবেন না, নারিকেলের খোলা, পানির বোতল যত্রতত্র ফেলবেন না, এগুলো খেয়াল রাখলে আপনারা বাঁচবেন, বাংলাদেশ বাঁচবে।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২০১৮ সালে সর্বোচ্চ ১০ হাজার ২শ রোগী আক্রান্ত হয়। তবে চলতি বছর সব রেকর্ড ভেঙে জুলাই মাসের মধ্যেই তা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status