ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা ঝড় (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 1:32 PM

সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা ঝড় (ভিডিও)

সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণা ঝড় (ভিডিও)

ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রের দশকের পর দশক ধরে দর্শকদের মন জয় করেছেন ৷ একাধিক বাংলা ছবিতে মন মাতানো অভিনয় দিয়েই সবার মন জয় করেছিলেন ৷ শ্বেত পাথরের থালা, লাঠি, মনের মানুষ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, গুরুশিষ্য, আলো, মুক্তধারা, প্রাক্তন-সহ অগুন্তি জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন ৷

যেমন অভিনয়ে, তেমন নাচে ঋতুপর্ণা সেনগুপ্ত বেশ সপ্রতিভ বা সাবলীল তা আর বলার অপেক্ষা রাখেনা ৷

ঋতুপর্ণা সেনগুপ্ত সাম্প্রতিক একটি জনপ্রিয় গান রঙ্গোবতিতে দুর্দান্ত নেচেছেন ৷ সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই মুহূর্তেই ভাইরাল হয়েছে ৷ এই রঙ্গোবতি গানের সঙ্গে বহু মানুষ কোমর দুলিয়েছিলেন, সে সেলিব্রিটি হোক বা সাধারণ মানুষ ৷ ঋতুপর্ণাও নিলেন রঙ্গোবতি চ্যালেঞ্জ ৷

ভিডিও…

জানতে পারা গিয়েছে উইন্ডোজের প্রযোজনায়, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নির্দেশনায় শিগগিরি মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘গোত্র’ ৷ আগামী অগাস্টেই মুক্তি পেতে চলেছে ৷ মূলত জাতপাতের বিচারে মুড়ে ফেলা দেশের রাজনীতি থেকে ধর্ম ও শিক্ষা ক্রমবর্ধমান এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে বিদ্রোহই গোত্রর মূল বিষয় ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status