ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদার চেয়ে এবার কোরবানির পশু বেশি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 28 July, 2019, 2:18 PM

প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদার চেয়ে এবার কোরবানির পশু বেশি

প্রাণিসম্পদ বিভাগ বলছে, চাহিদার চেয়ে এবার কোরবানির পশু বেশি

কোরবানিতে যতো পশুর চাহিদা হওয়ার কথা, এই মুহূর্তে তার চেয়ে বেশি পশু রয়েছে বলে হিসাব কষেছে প্রাণিসম্পদ বিভাগ। আবার অবৈধ হলেও নানা কৌশলে ভারত থেকে পশু আমদানিও বন্ধ নেই। ফলে কোরবানিতে পশুর সংকট হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন কর্মকর্তারা। ঢাকা টাইমস

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে গরু আসা বন্ধ করতে তারা তৎপর হয়। এতে সাময়িক সংকটে পড়লেও পরবর্তীতে লাভ হয়েছে বাংলাদেশের। গড়ে উঠেছে বাণিজ্যিক খামার। আর পশু পালন বাড়ায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে দেশ। গত কয়েক বছর ধরেই নিজেদের পশু দিয়েই কোরবানির শতভাগ চাহিদা পূরণ হচ্ছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক (খামার) এ বি এম খালেদুজ্জামান বলেন, ‘গত বছর এক কোটি ১৫ লাখ পশু জবাই হয়েছে। আমাদের ছিলো এক কোটি ১৫ খাল কোরবানিযোগ্য পশু। এবার আমরা গতবারের তুলনায় পাঁচ শতাংশ চাহিদা বেশি ধরেছি। তাতে এক কোটি ১১ লাখ থেকে এক কোটি সাড়ে এগারো লাখ হবে। কিন্তু আমাদের আছে তার চেয়ে বেশি।’

বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এক কোটি ১৭ লাখ ৮৮ হাজার ৫৬৩টি গবাদিপশু। গত বছর কোরবানি দেয়া হয়েছিলো এক কোটি পাঁচ লাখ ৬৯ হাজার ৭০টি পশু। তবে প্রতি বছরই কোরবানির সংখ্যা বাড়ে। গতবারের চেয়ে ১০ লাখ বেশি কোরবানি হলেও এবার পরিস্থিতি সামাল দেয়া যাবে বলেই মনে করছেন কর্মকর্তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে দেশে বর্তমানে খামারির সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ৪১৬টি। আর বর্তমানে দেশে যতো পশু আছে, তার কোনগুলো কী অবস্থায় আছে, তারও একটি হিসাব আছে। কর্মকর্তারা জানাচ্ছেন, এই মুহূর্তে হৃষ্টপুষ্ট গরু আছে ২৭ লাখ ৩৩ হাজার ৬৫৬টি। মহিষ আছে ৮৮ হাজার ৪৪৮টি। আর কিছুটা বয়স্ক এবং অনুৎপাদনশীল গরু ও মহিষ আছে ১৬ লাখ ৯৬ হাজার ৮৫৬টি। এগুলো প্রধানত জবাই করে খাওয়ার কাজেই ব্যবহার করা হয়। হৃষ্টপুষ্ট ছাগল আছে ১৭ লাখ ৫৩ হাজার ৬৭২, ভেড়া দুই লাখ ৫৬ হাজার ৩৮টি। বিদেশ থেকে আনা দুম্বা বা এই ধরনের প্রানী আছে আরও ছয় হাজার ৫৬৩। অন্যদিকে বয়স্ক ও অনুৎপাদনশীল ছাগল ও ভেড়া আছে ৫১ লাখ ৯০ হাজার ২৯০টি। এগুলোও প্রধানত মানুষের খাবার হিসেবেই ব্যবহৃত হয়।

কোবরানির পশুর দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রাজশাহী বিভাগ। সেখানে আছে ১০ লাখের বেশি পশু। আর চার জেলা নিয়ে গঠিত বিভাগ সিলেট কোরবানির পশুর সংখ্যার দিক থেকে সবচেয়ে পিছিয়ে। সব মিলিয়ে সেখানে ছয় হাজারের কিছু বেশি পশু আছে। চাহিদার চেয়ে পশুর মজুদ বেশি হওয়ায় ভারত থেকে গরু আসা বন্ধে তৎপর হওয়ারও নির্দেশ নিয়েছে সরকার। প্রাণিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক (খামার) এ বি এম খালেদুজ্জামান বলেন, ‘সরকার ঈদুল আজহা পর্যন্ত ভারত থেকে সব ধরনের গরু আমদানি নিষিদ্ধ করেছে। এ ব্যপারে বিজিবিকে পদক্ষেপ নিতে বলেছে সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status