ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কিশোরী ধর্ষণের অভিযোগে ভন্ডপীর গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 August, 2019, 5:26 PM

কিশোরী ধর্ষণের অভিযোগে ভন্ডপীর গ্রেফতার

কিশোরী ধর্ষণের অভিযোগে ভন্ডপীর গ্রেফতার

চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে কথিত পীর শাহসুফি মোহাম্মদ নেজাম উদ্দিন ওরফে নেজাম মামা (৪২) নামের এক ভন্ডপীরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার।

মহানগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির পেছনে নিজ আস্তানায় ওই কিশোরীকে ধর্ষণ করে নেজাম উদ্দিন ওরফে নেজাম মামা।

অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, গ্রেফতার কথিত পীর শাহসুফি মোহাম্মদ নেজাম উদ্দিন ওরফে নেজাম মামার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায়। তার বাবার নাম সাহাবুদ্দিন চৌধুরী। রোববার রাত সাড়ে ৯ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, নগরীর আরেফিন নগরে নেজাম মামার আস্তানা নামে একটি আস্তানা গড়ে তুলে কথিত পীর নেজাম মামা চিকিৎসার নামে ঝাড়ফুক ও তাবিজ-কবজের ব্যবসা করে আসছেন। এই পীরের আস্তানায় প্রতিদিন অনেক নারী-পুরুষ চিকিৎসার জন্য আসেন।

আস্তানার পাশে একটি ছোট দোকান আছে, যেখানে চা-কলা-বিস্কুট, মোমবাতি-আগরবাতি বিক্রি করা হয়। ওই দোকানির ১৬ বছর বয়সী এক মেয়ে আছে। ওই মেয়েকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে নেজাম।

ওসি আরও বলেন, গত জুলাই মাসের শেষের দিকে পীরের আস্তানায় কুমিল্লা থেকে এক নারী তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আসেন। ওই নারীকে আস্তানায় রেখে পীর তার ছেলেকে কথিত চিকিৎসা দিচ্ছিল। রাতে ওই নারী আস্তানার কক্ষে একা থাকতে ভয় পাওয়ার কথা জানায় নেজামকে। নেজাম চা দোকানির মেয়েকে ওই নারীর সঙ্গে রাখার ব্যবস্থা করে। এ সুযোগে রাতে নেজাম দোকানির ওই মেয়েকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করে। ওসি জানান, ৫-৬ দিন ধরে ধর্ষণের পর ওই মেয়ে বিষয়টি তার মাকে জানায়। রোববার মেয়েটির বাবা-মা থানায় গিয়ে নেজামের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরে আস্তানায় অভিযান চালিয়ে নেজামকে গ্রেফতার করা হয়।

কথিত এই ভন্ডপীরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান ওসি আতাউর রহমান খোন্দকার।

গ্রেফতার নেজামের বিরুদ্ধে পাহাড়ে সরকারি জমি দখল করে মসজিদ-মাদরাসা গড়ে তোলার অভিযোগও রয়েছে বলে জানান নগর পুলিশের বায়েজিদ বোস্তামি জোনের সহকারী কমিশনার পরিত্রাণ তালুকদার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ


Also News   Subject:  ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status