ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
পেঁয়াজের ঝাঁজে নাকাল মধ্যবিত্ত : টিসিবিই ভরসা!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 4:43 PM

পেঁয়াজের ঝাঁজে নাকাল মধ্যবিত্ত : টিসিবিই ভরসা!

পেঁয়াজের ঝাঁজে নাকাল মধ্যবিত্ত : টিসিবিই ভরসা!

সকাল সাড়ে ১০টা (রোববার)। রাজধানীর আজিমপুরের চায়না বিল্ডিংয়ের সামনের প্রধান সড়কে টিসিবি একটি ট্রাক এসে থামল। ট্রাকের ওপরে ব্যানারে লেখা ‘এখানে টিসিবির পণ্য স্বল্পমূ্ল্যে বিক্রি করা হয়’। প্রতি কেজি পেঁয়াজ ৪৫ টাকা। অদূরেই ভিকারুননিসা নূনের মর্নিং শিফটের ছুটি হয়েছে। স্কুল থেকে ফেরার পথে কয়েকজন অভিভাবক টিসিবির ট্রাকের সামনে থমকে দাঁড়ান। টিসিবির পেঁয়াজ কিনবেন কি কিনবেন না -তা নিয়ে তাদের মধ্যে ইতস্ততাবোধ করতে দেখা যায়। একজন অভিভাবক এগিয়ে যেতেই আরও কয়েকজন এগিয়ে গেলেন। পেঁয়াজ কিনে সন্তানদের নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, সম্প্রতি দেশি পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়ে ৮০ থেকে ৮৫ টাকা কেজি হয়েছে। মাস দুয়েক আগেও ৪০/৪৫ টাকা কেজি বিক্রি হত। মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকদের আয় সীমিত। পণ্যের দাম বাড়লে বিপাকে পড়তে হয়। নিরুপায় হয়ে টিসিবির বিক্রি করা ৪৫ টাকা কেজি ভারতীয় পেঁয়াজ কিনলাম।

অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণের চেষ্টায় গত শুক্রবার পেঁয়াজ রফতানি মূল্য তিনগুণ করেছে ভারত সরকার। এর ফলে পেঁয়াজের দাম হু হু করে বাড়তে থাকে। এমতাবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানিকারক ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পেঁয়াজের দাম ২/১ দিনের মধ্যে কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়া রাজধানীর বেশকিছু স্পটে সীমিত পর্যায়ে টিসিবির মাধ্যমে ৪৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। তবে তাতেও ঝাঁঝ কমেনি দেশি পেঁয়াজের।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউমার্কেট এলাকায় পরিদর্শনকালে দেখা যায়, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ তুলনামূলক কম। বিক্রেতাকে পেঁয়াজের দাম কত? জিজ্ঞাসা করা হলে তড়িৎ উত্তর, ‘ইন্ডিয়ান পেঁয়াজ বেচি (বিক্রি) না, দেশি পেঁয়াজ প্রতি কেজি একদাম ৮০ টাকা। এক টাকাও কম হবে না।’

আজিমপুরে টিসিবির ট্রাকে পেঁয়াজ বিক্রেতা বলেন, আগে ৫টি স্পটে পেঁয়াজ বিক্রি হলেও আজ (রোববার) থেকে আরও ৫টিসহ মোট ১০টি স্পটে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ হলেও দামে অপেক্ষাকৃত কম হওয়ায় চাহিদা ব্যাপক।

ট্রাকের মাধ্যমে প্রতিদিন ১ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status