ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
‘একটু প্রেম দরকার’ সিনেমা
শাকিব খানের যাবজ্জীবন কারাদণ্ড!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 5:56 PM

শাকিব খানের যাবজ্জীবন কারাদণ্ড!

শাকিব খানের যাবজ্জীবন কারাদণ্ড!

ঢাকাই চলচ্চিত্রে সুপারস্টার শাকিব খান। তিনি দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়। ঘটনাক্রমে তিনি কয়েকটি খুনের মামলার আসামী। তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলা আদালতে বিচারাধীন। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যদিও বাস্তবে নয়, এমন ঘটনা দেখা যাবে সিনেমার গল্পে। কিন্তু এরপর জনগণের প্রতিক্রিয়া কেমন হবে?

প্রতিক্রিয়া জানতে হলে দেখতে হবে ‘একটু প্রেম দরকার’ সিনেমাটি। কারণ এমন দৃশ্য দেখা যাবে এই সিনেমায়। শাহীন সুমন পরিচালিত সিনেমাটির শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ডাবিংও শেষ। তবে সিনেমাটির প্যাচওয়ার্কের কাজ বাকি। প্যাচওর্য়াকের শুটিংয়ে দেখানো হবে- শাকিব খানের যাবজ্জীবন কারাদণ্ডের রায় হয়েছে। জনগণ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা ‘একটু প্রেম দরকার’ সিনেমার শুটিং ২০১৮ সালের জুন মাসে শুরু হয়। এক বছর পার হলেও সিনেমাটির কাজ এখনো শেষ হয়নি। সময়মতো সিনেমার কাজ শেষ না করায় শাকিব খানের কাছে সম্প্রতি লিখিত নোটিশ পাঠিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। এর পরের দিনই সিনেমার ডাবিংয়ের শিডিউল দেন শাকিব খান।

‘একটু প্রেম দরকার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী-মৃদুলা। এ ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status