ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
রংপুর-৩ উপ-নিবার্চন: জমে উঠেছে দুই ভাইয়ের লড়াই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 9:12 PM

রংপুর-৩ উপ-নিবার্চন: জমে উঠেছে দুই ভাইয়ের লড়াই

রংপুর-৩ উপ-নিবার্চন: জমে উঠেছে দুই ভাইয়ের লড়াই

রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রয়াত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পরিবারের দুই সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে দলীয় প্রার্থী হয়েছেন এরশাদের ছেলে শাদ এরশাদ, অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এরশাদের ভাতিজা আসিফ শাহারিয়ার। তাই এ নির্বাচন এরশাদ পরিবারের দুই সদস্যের লড়াইয়ে জমে উঠেছে নিবাচনী মাঠ। দুই চাচাতো ভাই ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, দোয়া আর ভোট চাচ্ছেন।

আসনটি দীর্ঘ ২৫ বছর দখলে ছিল এরশাদের। তাই এটি ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। সে কারণেই প্রার্থিতা দেওয়া হয়েছে এরশাদপুত্র শাদকে। কিন্তু এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছেন এরশাদের প্রয়াত ছোট ভাই মোজাম্মেল হক লালুর ছেলে আসিফ শাহারিয়ায়। তিনি ভোটারদের কাছে বলছেন, শাদ বহিরাগত। তিনি কোনও দিন রংপুরে আসেননি। এমনকি এরশাদও কখনোই তাকে সঙ্গে নিয়ে রংপুরে আসেননি। তিনি জাতীয় পার্টির কেউ নন। ভোট শেষে আবারও বিদেশে চলে যাবেন। তাই শাদকে ভোট না দিতে বলছেন তিনি।
এ ব্যাপারে আসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি রংপুরে স্বপরিবারে থাকেন। তাদের পৈত্রিক বাড়ি স্কাইভিউতে। নগরবাসীসহ সাধারণ মানুষের সঙ্গে তার রয়েছে নিবিড় সম্পর্ক। জনগণ শাদকে চেনে না। সে যে জাতীয় পার্টির প্রার্থী সেটা জনগণ বিশ্বাস করতে চায় না। শাদকে বহিরাগত আখ্যায়িত করে তিনি জানান, জনগণ তাকে আগে কখনও দেখেনি। তাকে জাতীয় পার্টির প্রার্থী বলে মনে করে না ভোটাররা। তাই বিপুল ভোটে তিনি বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, লাঙ্গল প্রতীকের মর্যাদা নষ্ট হয়েছে একজন বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দিয়ে। সে কারণে ভোটাররা এরশাদ পরিবারের সন্তান হিসেবে মোটরগাড়িতেই ভোট দেবে।’

অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থী শাদ এরশাদ জানান, আসিফ তার ভাই। তিনি নির্বাচন করতেই পারেন। এ বিষয়ে তার বলার কিছু নেই। শুধু বড় ভাই আসিফ নয়, সব প্রার্থীকেই তিনি প্রতিদ্বন্দ্বী মনে করেন। এ ব্যাপারে আর কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।

এদিকে, রংপুর মহানগর জাপা সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ মহানগর জাপার অধিকাংশ নেতাকর্মী এখন পর্যন্ত শাদের নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন না। সিটি মেয়র অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন শাদকে মনোনয়ন দিলে তিনি তার পক্ষে কাজ করবেন না।

তিনি আগের সিদ্ধান্তেই অনড় আছেন কিনা জানতে চাইলে সিটি মেয়র বলেন, ভোট নিয়ে আমার কোন আগ্রহ নেই। যাদের ভোট তারাই করুক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status