ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ভিখারির ব্যাংকে লাখ লাখ টাকা!‌
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 8 November, 2019, 12:53 PM

ভিখারির ব্যাংকে লাখ লাখ টাকা!‌

ভিখারির ব্যাংকে লাখ লাখ টাকা!‌

কাউকে বিপদে পড়েই তো ভিক্ষা করতে হয়। তবে কেউ কেউ এটাকে পেশা হিসেবেও বেছে নেয়! আর গুটিকয়েক মানুষ এই পেশার মাধ্যমেই জমিয়ে ফেলেন বিপুল পরিমাণ অর্থ। এরই প্রমাণ আবারো মিলেছে। ঘটনাটি ঘটেছে ভারতের পুডুচেরিতে।

সম্প্রতি সেখানকার একটি মন্দির লাগোয়া ফুটপাতে পর্বতাম নামে এক বৃদ্ধার কাছে পাওয়া গেছে  নগদ ১৫ হাজার টাকা। এছাড়া ওই ভিখারিনীর ব্যাংকে দুই লাখ টাকা জমা আছে।

সম্প্রতি মন্দির কর্তৃপক্ষ লাগোয়া ফুটপাথ চত্বরে সাফাই অভিযান করছিল। কিন্তু পর্বতাত ফুটপাতে তার ঝুপড়ি থেকে নড়তে অস্বীকার করেন। উপায় না দেখে পুলিশে খবর দেয় মন্দির কর্তৃপক্ষ। এরপরই পুলিশ গিয়ে পর্বতামের ঝুপড়িতে তল্লাশি চালিয়ে ওই অর্থ উদ্ধার করে।

পুলিশি জেরায় পর্বতাম বলেছেন, তিনি শুধু ভিক্ষা করেই ওই বিপুল অর্থ সংগ্রহ করেছেন। ঘটনা প্রকাশ্যে আসতে পর্বতামকে একটি বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। তামিলনাড়ুর কাল্লাকুরিচিতে তার পরিবারের কাছেও খবর পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই পথ দুর্ঘটনায় মারা যাওয়া মুম্বাইয়ের ধারাভি অঞ্চলের বাসিন্দা এক ভিখারির কাছ বিপুল পরিমাণ অর্থ পাওয়া গিয়েছিল। ব্যাঙ্কে জমানো তার কয়েক লাখ টাকা, বস্তির ঝুপড়িতে জমানো কয়েন গুণতেই পুলিশ অফিসারদের সারাদিন লেগেছিল। ‌‌সূত্র- আজকাল

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status