ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
‘ভারত মুসলিমদের দেশ নয়’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 10:42 AM

‘ভারত মুসলিমদের দেশ নয়’

‘ভারত মুসলিমদের দেশ নয়’

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা মুফতি। তিনি বুধবার তার মায়ের টুইটারে লিখেছেন, ‘ভারত—মুসলিমদের দেশ নয়।’

প্রসঙ্গত পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে গত ৫ আগস্ট আটক করা হয়। এরপর থেকে তার কন্যা সানা ইলতিজা মায়ের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পরিচালনা করছেন।

বুধবার ভারতের মন্ত্রিসভায় এই বিতর্কিত বিলটি পাশ হয়। ওই বিলে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিবেশী দেশ আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, পার্সি, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সে দেশের নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ রয়েছে। কিন্তু মুসলিম শরণার্থীদের বিষয়ে বিলে কিছু বলা হয়নি। এর অর্থ হচ্ছে, পার্শ্ববর্তী ওই তিন দেশ থেকে আসা মুসলিম সম্প্রদায়ের লোকজনকে ভারতের নাগরিকত্ব দেয়া হবে না।

এই বিল পাসের কয়েক ঘণ্টা পরেই মায়ের অ্যাকাউন্ট থেকে টুইট করেন ইলতিজা মুফতি। সেখানে তিনি লেখেন-‘ভারত মুসলিমদের দেশ নয়।’

এবারই প্রথম মেহবুবা মুফতির কন্যা মোদি সরকারকে মুসলিম বিরোধী নীতির জন্য দায়ী করলেন তা নয়। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পন্ন ৩৭০ ধারা তুলে নেওয়ার পর তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে।

তখন এক টুইটার বার্তায় তিনি লিখেছিলেন, ‘ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তারা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে থাকে।’

গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয় ভারতের মোদি সরকার। এর আগের রাতেই রাজ্যের সাবেক তিন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা ও তার পুত্র ওমর আবদুল্লাহসহ সকল রাজনৈতিক দলের নেতাকে আটক করা হয়। কবে নাগাদ তাদের মুক্তি দেওয়া হতে ‌পারে এখনও পর্যন্ত পরিষ্কার জানা যাচ্ছে না।

এই নাগরিকত্ব সংশোধনী বিলে হিন্দু, ক্রিশ্চান, শিখ, জৈন, বৌদ্ধ ও পার্সি এই ছয় সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ আছে। অন্য যে কোনো দেশের এই ছয় ধর্মাবলম্বীর মানুষরা কোনো বৈধ নথিপত্র ছাড়া ভারতে এলেও তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্যই এই বিল আনা হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মঙ্গলবার এই বিল সম্পর্কে বলেন, ভারতের তিন প্রতিবেশী দেশ মুসলিম অধ্যুষিত দেশ। ফলে সেখানে কেবল অ-মুসলিমরাই ধর্মীয় নিপীড়নের শিকার হন।সূত্র: এনডিটিভি

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status