ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 5 December, 2019, 12:36 PM
সর্বশেষ আপডেট: Thursday, 5 December, 2019, 1:11 PM

‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর মিরপুরে প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন অনুষ্ঠানে যোগদান করে তিনি এ ভবনের উদ্বোধন করেন। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য ‘অভিগম্য আগামীর পথে’। ১৫তলা প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ থেকে শিক্ষা, খেলাধুলা, প্রশিক্ষণ, চিত্ত-বিনোদন ও স্বাস্থ্যসহ নানা সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রতিবন্ধিতা থেকে উত্তরণের বিভিন্ন ক্ষেত্রে সফল এবং অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি, সংগঠন-সংস্থা ও পিতা-মাতাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জোয়েনা আজিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিবন্ধীদের পক্ষে ফেরসৌসী আক্তার, জাতীয় প্রতিবন্ধী ফোরামের প্রেসিডেন্ট সাইদুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status