ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ব্যস্ততা পেরিয়ে ব্যবসায় মনোযোগ মাহির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 December, 2019, 10:46 PM

ব্যস্ততা পেরিয়ে ব্যবসায় মনোযোগ মাহির

ব্যস্ততা পেরিয়ে ব্যবসায় মনোযোগ মাহির

তিন বছর আগে চেয়েও বিরতি পাননি মাহিয়া মাহি। প্রতিদিনই থাকত শুটিংয়ের ব্যস্ততা। তবে এখন সেই ব্যস্ততা আর নেই বললেই চলে। হাতে থাকা মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’র শুটিং শেষ। চুক্তিবদ্ধ হওয়া ‘স্বপ্নবাজি’ কবে শুরু হবে ঠিক নেই। সব মিলিয়ে চলচ্চিত্রে এখন বেকার সময় কাটছে মাহির। তবে অবসর একদম পছন্দ করেন না ‘অগ্নি’-কন্যা। আর তাই নিজের প্রতিষ্ঠান ‘ভারা’য় আরো সময় দিতে চান তিনি।

নিজের এই পোশাক ব্র্যান্ডের পরিসর আরো বড় করতে চান অভিনেত্রী, “অনেক স্বপ্ন নিয়ে ‘ভারা’র যাত্রা হয়েছিল। কিন্তু চলচ্চিত্রে ব্যস্ততার কারণে এত দিন সময় দিতে পারিনি। এখন ছবি নির্মাণ হচ্ছে না বললেই চলে। আমিও নতুন কোনো চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হইনি। হাতে অনেক সময়। এই সময়টা ‘ভারা’র জন্য দিতে চাই। নতুন বেশ কিছু পরিকল্পনা করেছি। আশা করছি, ‘ভারা’ দেশের অন্যতম জনপ্রিয় একটি ব্র্যান্ড হয়ে উঠবে।” মাহির প্রতিষ্ঠান ‘ভারা’র মূল পণ্য পোশাক। তবে সামনে কারুশিল্প নিয়েও কাজ করবেন বলে জানান অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status