ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৯
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 11:22 PM

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৯

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহত ৯

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও আশপাশের এলাকায় ভয়াবহ বন্যায় নয় জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি-রাস্তাঘাটসহ জাকার্তার গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যায় বিদ্যুতায়িত হয়ে, ভেসে গিয়ে ও পাহাড় ধসের পৃথক ঘটনায় অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে অন্তত সাতশ এলাকা। পানিতে ডুবে গেছে অনেক সড়ক।

তবে দুর্যোগের মুখে পড়া লোকজনের নিরাপদ অবস্থান নিশ্চিতে স্কুল-কলেজসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। এছাড়া আগামী তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার আভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

জাকার্তার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান সুবেজো জানিয়েছেন, বন্যার পানি শিগগিরই কমবে বলে আমরা আশা করছি, তবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। বন্যার পানিতে কেউ আটকা পড়েছেন কিনা তা পর্যবেক্ষণে আমরা দরজায় দরজায় যাচ্ছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status