ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‘খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন বাজি রেখে কঠোর আন্দোলন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 1 January, 2020, 11:24 PM

‘খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন বাজি রেখে কঠোর আন্দোলন’

‘খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন বাজি রেখে কঠোর আন্দোলন’

কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য জীবন বাজি রেখে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

বুধবার (১ জানুয়ারি) জাতীয়তাবদী ছাত্রদল রাজশাহী মহানগর, জেলা ও বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বেলা ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর মালোপাড়াস্থ বিএনপি কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মিনু বলেন, দেশের ১৬ কোটি মানুষ এখন অন্ধকারে নিমজ্জিত। অন্ধকার থেকে আলোর পথে আনতে এবং ২৬ মার্চ বেগম জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে নিজের রক্ত দিয়ে বেগম খালেদা জিয়া মুক্তি গায়ে ও বুকে লিখে রাস্তায় নেমে র‌্যালি ও মিছিল করবে। সেদিন কারও বাধাই আর মানা হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মহসিন আলী, মিজানুর রহমান মিজান, রায়হানুল ইসলাম রায়হান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জল।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি ও মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর আলী জ্যাকি। সার্বিক তত্বাবধানে ছিলেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি।

আরও উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য জাহান পান্না, রাজপাড়া থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, মতিহার থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হক ডিকেন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, বতর্মান সভাপতি মাহফুজুর রহমান রিটন, সিনিয়র সহ-সভাপতি সুলতান আহম্মেদ, সহ-সভাপতি মোজাফ্ফর হোসেন মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মহানগর মহিলা দলের যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রওশন আরা পপি, সামসুন নাহার, মুসলেমা বেগম বেলী, জরিনা খাতুন ও মহিলা নেত্রী রীতা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি প্রধান, রাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ রাহী, শামসুদ্দীন চৌধুরী সালিন, রাশেদ আলী ও মেহেদী হাসান খান।

এছাড়াও রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম কুসুম, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার ডিকো, ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিপুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হলের সিনিয়র যুগ্ম সম্পাদক মুজাহিদুর রহমান, সুর্য্যসেন হলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা নুরুল আমীন আরিফ, ঢাকা মহানগর উত্তরের ছাত্রনেতা এস.এম রাজিব, নারয়নগঞ্জ জেলা ছাত্রদল নেতা সাজ্জাদ আলম ও ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রনেতা অব্দুর রহমান ও মহানগর ছাদলের সহ-সভাপতি আরিফসহ রাজশাহী মহানগর, জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মিজানুর রহমান মিনু ও রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ও মহানগর যুবদলের নেতাদের ক্রেস্ট প্রদান করেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status