ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 11:24 AM

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

ঢাকা আইনজীবী সমিতি ভবনে আগুন

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় কোর্ট হাউস স্ট্রিটে সমিতির প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যান সেখানে। ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার বলেন, ‘আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে সেখানে পাঠানো হয়। পরে ৯:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’

আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি। তবে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ঢাকা বারের কয়েকজন আইনজীবী।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা আইনজীবী সমিতির কার্যালয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও এতে ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status