ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 January, 2020, 2:08 PM

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর সমাধিতে ৭ সচিবের শ্রদ্ধা নিবেদন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুনসহ সরকারের সাত সচিব গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব থেকে সচিবরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে তারা বিশেষ মোনাজাত করেন।

এ সময় অন্যান্য সচিবের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য নিয়োগ পাওয়া বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, রাষ্ট্রপতির কার্যালয়ে সংযুক্ত সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) বেগম বদরুন নেছা।

এদিকে পরবর্তী সময়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রসঙ্গত ১৯৮৬ ব্যাচের উল্লিখিত সচিবরা পৃথকভাবে গাড়ি ব্যবহার না করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাইক্রোবাসযোগে একসঙ্গে গোপালগঞ্জে যান। সরকারের অর্থ সাশ্রয়ের জন্য তারা দফতরের গাড়ি ব্যবহার করেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status