ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়: নতুন পররাষ্ট্র সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 2:13 PM

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়: নতুন পররাষ্ট্র সচিব

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে কাজ করবে মন্ত্রণালয়: নতুন পররাষ্ট্র সচিব

নতুন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে এবং শিগগিরই প্রত্যাবাসন শুরু করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করবে। এ ক্ষেত্রে বাংলাদেশ চীনকেও সঙ্গে নেবে। এ ছাড়া সফলভাবে মুজিববর্ষ পালনেও কাজ করবে মন্ত্রণালয়।

তার দফতরে বুধবার ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) সদস্যরা তাকে অভিনন্দন জানাতে গেলে এসব কথা বলেন মন্ত্রী।

মাসুদ বিন মোমেন বলেন, এ বছরও রোহিঙ্গা ইস্যু একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেবে। কারণ এটি নানা ডাইমেনশন নিয়েছে। অল্প পরিসরে হলেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়া দরকার। রোহিঙ্গারা যেন নিজ দেশে নিরাপদে, স্বেচ্ছায় ফিরে যেতে পারে সেই আশা করি।

পররাষ্ট্র মন্ত্রণালয়সহ মিশনগুলোর কর্মকাণ্ড কীভাবে আরও গতিশীল করা যায় সে জন্য টিমওয়ার্কের ওপর জোর দেন নতুন পররাষ্ট্র সচিব।

তিনি বলেন, বিদেশে ৭০-এর অধিক মিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকাণ্ড পরিচালনা করতে টিম কাজ করবে। মিশনগুলোতে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে তাদের আস্থায় এনে মন্ত্রণালয় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করবে।

মাসুদ বিন মোমেন বলেন, এ বছরের সবচেয়ে বড় ইভেন্ট শুরু হবে ১৭ মার্চ, মুজিববর্ষ। এ উপলক্ষে দেশে প্রচুর আয়োজন ছাড়াও বিদেশে সব মিশন বছরব্যাপী আয়োজন করবে। এরই ধারাবাহিকতায় ২০২১-এ মহান স্বাধীনতার ৫০ বছরপূর্তিও উদযাপিত হবে।

পররাষ্ট্র সচিব বলেন, ২০ বছর আগের চেয়ে দেশের অর্থনীতি এখন অনেক ভালো। বিশ্ব এখন আমাদের কাছ থেকে আরও নেতৃত্ব চায়, আমাদের দিকে চেয়ে থাকে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর একটি বিষয় থাকছে। এ বছর দুটি বড় আন্তর্জাতিক সম্মেলন হবে বাংলাদেশে, একটি ডি-৮ এবং অন্যটি বিমসটেক শীর্ষ সম্মেলন।

ভারতের সঙ্গে সম্প্রতি সম্পর্কের চ্যালেঞ্জ নিয়ে মাসুদ বলেন, প্রতিটি দেশেরই প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের চ্যালেঞ্জ রয়েছে। তা মেনেই এগিয়ে যেতে হবে। তাছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের যে উচ্চতা বিরাজ করছে তা অব্যাহত রাখতে কাজ চলবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status