ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফুচকা দিয়ে জয়ার বছর শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 2 January, 2020, 8:34 PM

ফুচকা দিয়ে জয়ার বছর শুরু

ফুচকা দিয়ে জয়ার বছর শুরু

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এখন ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়। অভিনয় গুণে ছরিয়েছেন মুগ্ধতা। এখন ঢাকার চেয়ে কলকাতার ছবির শুটিং নিয়েই ব্যস্ততা বেশি তার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নিজেকে জড়াতে দেখা যায় এ অভিনেত্রীকে।

গত ২৭ ডিসেম্বর ওপার বাংলায় মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘রবিবার’। অতনু ঘোষ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন প্রজেনজিৎ চট্টোপাধ্যায়।

সব মিলিয়ে ২০১৯ সালটা বেশ ভালোই কেটেছে জয়া আহসানের। নতুন বছরটাও যেন ভালো যায় তার জন্য ভক্তদের সমর্থন চেয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকের ফ্যানপেজে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জয়া বলেছেন, সবার অনেক ভালো কাটুক নতুন বছর। সুন্দর কাটুক, ধৈর্যে কাটুক। সকলে আরও সহনশীল হয়ে উঠি আমরা। আমরা সকলে মানবিক হওয়ার চেষ্টা করি।

তিনি আরও বলেন, যারা আমার কাজ পছন্দ করেন, ভালোবাসেন, বিশেষ করে আমার সোশ্যাল মিডিয়া যারা ফলো করেন, তাদের উৎসাহেই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। আমি চাইবো, যে আপনারা সব সময়েই যেমন করে আমার পাশে ছিলেন, আমার কাজের পাশে ছিলেন। এই নতুন বছরেও আপনারা সে একইভাবে আমার পাশে থেকে উৎসাহ দিয়ে যান।

এদিকে বৃহস্পতিবার বিকেলে জয়া তার ফেসবুক পেইজে ফুচকা ও চটপটি নিয়ে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। আর সেখানে তিনি লিখেছেন, নতুন বছর শুরু ফুচকা ও চটপটি দিয়ে।

চলতি বছর মুক্তির অপেক্ষায় আছে জয়া আহসান অভিনীত তিনটি ছবি। এগুলো হলো- অতনু ঘোষের ‘বিনি সুতোয়’, কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘অর্ধাঙ্গিনী’ এবং সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status