ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর হাতে খোয়া গেল গুপ্তাঙ্গ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 3 January, 2020, 12:02 PM

ধর্ষণ করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর হাতে খোয়া গেল গুপ্তাঙ্গ!

ধর্ষণ করতে গিয়ে প্রবাসীর স্ত্রীর হাতে খোয়া গেল গুপ্তাঙ্গ!

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় আলমগীর হোসেন (৫০) নামে একজনের গুপ্তাঙ্গ খোয়া গেছে। গত বুধবার গভীর রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহতের স্বজনরা আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাতেই তাকে বরিশার শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করেন।

স্থানীয়রা বলছে, স্বামী প্রবাসে থাকার সুযোগে ওই গৃহবধূকে (৩০) প্রতিবেশী আলমগীর দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনা নিয়ে শালিস বৈঠকও হয়। এ বিষয়ে এলাকাবাসী আলমগীরকে একাধিকবার সতর্ক করলেও তাতে কর্ণপাত না করে বুধবার গভীর রাতে কৌশলে ওই প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই গৃহবধূ ইজ্জত বাঁচাতে এক পর্যায় চাকু দিয়ে আলমগীরের লিঙ্গ কেটে দেন। মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর হক জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status