ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
‘বাংলাদেশিরা ভারত ছাড়ো, নাহলে তাড়ানো হবে’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 3:43 PM

‘বাংলাদেশিরা ভারত ছাড়ো, নাহলে তাড়ানো হবে’

‘বাংলাদেশিরা ভারত ছাড়ো, নাহলে তাড়ানো হবে’

বাংলাদেশিরা অবিলম্বে ভারত ছাড়ো। নাহলে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে তাদের তাড়ানো হবে। এমন পোস্টারে ছেয়ে গেছে ভারতের মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এতে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি তরফে এমন পোস্টার বিভিন্ন এলাকায় লাগানো হয়েছে।

তাতে লেখা রয়েছে, বাংলাদেশিরা ভারত ছাড়ো নাইলে এমএনএস স্টাইলে তাড়ানো হবে।

এসব পোস্টারে ভারতের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) পার্টির প্রধান রাজ ঠাকরে এবং তার ছেলে অমিতের ছবি রয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি গেরুয়া রং এবং শিবাজির রাজ মোহরের ছবি দেওয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন রাজ ঠাকরে। একইসঙ্গে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করেছিলেন।

এদিকে ভারতের এই রাজনৈতিক দলটির আগামী ৯ ফেব্রুয়ারি অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করতে বিশাল র‍্যালি করার কথা রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status