ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে রক্ষা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 4:26 PM

করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে রক্ষা

করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণ থেকে রক্ষা

চীনের প্রাণঘাতী করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। এমন পরিস্থিতিতে ধর্ষককে করোনাভাইরাসের ভয় দেখিয়ে ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করেছেন দেশটির এক নারী। ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই খবর পাওয়া গেছে।

শুক্রবার উহানের নিকটবর্তী জিংশান শহরের কাছে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ওই নারীর নাম ইয়ি। আর ২৫ বছর বয়সী অভিযুক্ত ওই যুবকের নাম জিয়াও। পুলিশ জানিয়েছে, রাতে জানালা ভেঙে জিয়াও নামে ওই যুবক ইয়ি’র ঘরে প্রবেশ করে। তখন ইয়ি বুঝতে পারেন, জিয়াও তাকে ধর্ষণ করতে এসেছে। তখন তিনি তার সামনে কাশি দিতে শুরু করেন।

ইয়ি চিৎকার করে বলেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় উহান থেকে ফেরত এসেছি। এজন্য আমি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা থাকছি।’ এরপর জিয়াও ভয় পেয়ে পালিয়ে যান। তবে যাওয়ার আগে তার বাসা থেকে বেশ কিছু টাকা নিয়ে যান তিনি। যদিও পুলিশ পরে তাকে আটক করে।

এদিকে, করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেই না। আজ বুধবার পর্যন্ত এ ভাইরাস কেড়ে নিয়েছে ৪৯২ জনের প্রাণ। এর মধ্যে শুধু চীনেই মারা গেছে ৪৯০ জন। এ ছাড়া এ ভাইরাসে আরও একজন করে মৃত্যু হয়েছে হংকং ও ফিলিপাইনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status