ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এক ব্যক্তি নামে একই চিঠির ৫৫ হাজার কপি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 4:38 PM

এক ব্যক্তি নামে একই চিঠির ৫৫ হাজার কপি!

এক ব্যক্তি নামে একই চিঠির ৫৫ হাজার কপি!

যুক্তরাষ্ট্রের অহিও রাজ্যের টুইনবার্গের বাসিন্দা ডে কেইন টুইনবার্গ ডাকঘরে গিয়েছিলেন চিঠির জন্য। সেখানে গিয়ে তিনি দেখেন তার নামে ৭৯টি চিঠির বাক্স রয়েছে। প্রতিটিতেই রয়েছে ৭০০ চিঠি।

কেইন বলেন, নিশ্চয়ই কোনো বড় ভুল হয়েছে। আপনি কি আমার সঙ্গে মজা করছেন? ওই ধরনের ভুল কে করলো?

চিঠিটি এসেছিলো কলেজ এভিনিউ স্টুডেন্ট লোন কোম্পানি থেকে। ডেন ও তার স্ত্রীকে এটি পাঠানো হয়েছিলো। তারা তাদের সন্তানের পড়ালেখার জন্য ঋণ নিয়েছিলো কোম্পানি থেকে। এ চিঠিতে সেই ঋণের বিবরণী ছিলো।

কেইন বলেন, কোম্পানিটি তার কাছে ক্ষমা চেয়েছে। তারা তাকে বলেছে, চিঠি পাঠানোর ব্যবস্থায় কোথাও ভুল হয়েছে।

যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের মুখপাত্র নাদিয়া দালাই বলেন, একই ব্যক্তির কাছে ৫৫ হাজার চিঠি পাঠানো অস্বাভাবিক। ডাক বিভাগ সর্বোচ্চ গ্রাহক সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

কেইন আরো বলেন, কোম্পানি তাকে একটি সংশোধিত চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন। এ সময় তিনি একটি চিঠি পাবেন বলে আশা করছেন। অপ্রয়োজনীয় চিঠিগুলো দুই দফায় এনেছেন কেইন। আর এগুলো পাঠাতে কোম্পানির ব্যয় হয়েছে ১১ হাজার ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status