ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
যেভাবে বুঝবেন মিলনে সঙ্গিনী পরিতৃপ্ত কি না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 6:11 PM

যেভাবে বুঝবেন মিলনে সঙ্গিনী পরিতৃপ্ত কি না

যেভাবে বুঝবেন মিলনে সঙ্গিনী পরিতৃপ্ত কি না

বহু কৌতূহল রয়ে গিয়েছে রতিসুখ বিষয়টি নিয়ে। বিশেষ করে প্রাচ্যে, যেখানে যৌনতা বিষয়টি নিয়ে সহজে মানুষ কথা বলেন না, সেখানে কৌতূহল আরও বেশি। বর্তমান সময়ে যৌনতা যে শুধু সন্তান উৎপাদনের প্রক্রিয়া হিসেবে থেমে নেই তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।

সেক্স বর্তমান যুগের এন্টারটেনমেন্টও বটে। কিন্তু মহিলাদের জীবনে বেশিরভাগ ক্ষেত্রেই যৌনসুখ ব্যাপারটি অধরা। কারণ রতিসুখ সম্পর্কে প্রাচ্যের মহিলারা খুব একটা অবগত নন। কিন্তু তা বলে কি মহিলারা রতিসুখের চরম শিখরে পৌঁছতে পারেন না? আর পারলেই বা তার অনুভূতি কেমন হয়?

 

পুরুষরা বহুক্ষেত্রে মহিলাদের যৌন চাহিদা সম্পর্কে সঠিক খবর রাখেন না। তাঁদের রতিক্রিয়া সম্পন্ন হলেই তাঁরা ভাবেন ভালবাসার মানুষটিও বোধহয় চরম আদরে তৃপ্ত। কিন্তু তেমন হয় না সবসময়।

মহিলারা চরম যৌনতার পরও সুখের স্বাদ পান না। অতৃপ্ত থেকে যান। কিন্তু মনের কথা বলতেও পারেন না।

সঙ্গিনীকে যৌনতায় সম্পূর্ণ তৃপ্তি দেবেন কী ভাবে তা জেনে নিন এই প্রতিবেদনে।

রতিক্রিয়ায় চরম সুখ পেলে নারীরা শরীরে উত্তেজনা অনুভব করে। তাঁদের হৃদস্পন্দন বেড়ে যায়। মুখে রক্ত জমে। শুধু তাই নয়, নিঃশ্বাস-প্রশ্বাসও দ্রুত হয়ে যায় তাঁদের। শরীরে কাঁপুনি অনুভূত হয় মহিলাদের। রতিসুখের চরম পর্যায়ে পৌঁছলে মহিলাদের এক স্বর্গীয় অনুভূতি হয়। পুরুষের মতো নারীরাও যৌন মিলনের সময় অরগ্যাজম হওয়ার কয়েক মুহূর্ত আগে ব্যাপারটি অনুভব করেন। এই সময়ে তাঁদের গলা শুকিয়ে আসে। প্রচণ্ড পিপাসা পায়। পাশাপাশি, চরম ক্লান্তিতে তাঁরা আচ্ছন্ন হয়ে পড়েন।

যৌনক্রিয়ার সময় পুরুষের আরগ্যাজম যদি মহিলাদের এমন অনুভূতি তৈরি হওয়ার আগেই হয়ে যায় এবং বীর্যপাত ঘটে, তবে বুঝতে হবে যৌনতায় নারীর রতিসুখ মেলেনি।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status