ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আদালত আদেশ দিলে নির্বাচনের ফল বাতিল হতে পারে: ইসি সচিব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 7:05 PM

আদালত আদেশ দিলে নির্বাচনের ফল বাতিল হতে পারে: ইসি সচিব

আদালত আদেশ দিলে নির্বাচনের ফল বাতিল হতে পারে: ইসি সচিব

কাল দুই সিটি নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়েছে। তাই ফল বাতিলের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. আলমগীর। তবে আদালত আদেশ দিলে বাতিল হতে পারে বলে জানান তিনি।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিএনপির নির্বাচন বাতিল করার দাবির বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। নির্বাচন বাতিলের কোনো সুযোগ নেই। তবে আদালত চাইলে নির্বাচন বাতিল করতে পারেন। কেউ যদি চায়, আদালত পর্যন্ত যেতে পারে। পরে আদালত যদি নির্বাচন কমিশনকে কোনো আদেশ দেন, তখন ইসি সেটা দেখবে।

নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ইভিএমে অতিরিক্ত ভোট দেয়ার কোনো সুযোগ নেই। আঙুলের ছাপ ও আইডি কার্ড ছাড়া ভোট দেয়ার কোনো সুযোগ নেই। তাই ভোটারকে অবশ্যই ফিজিক্যালি (স্বশরীরে) ভোটকেন্দ্রে উপস্থিত হতে হবে। অন্যথায় ভোট দেয়ার কোনো সুযোগ নেই। ভোটার সংখ্যার চেয়ে ভোট বেশি পড়ার অভিযোগ প্রসঙ্গে মো. আলমগীর বলেন, ‘একজন ভোট দিতে যান নাই, অথচ তার ভোটটি পড়েছে – এরকম একটা দেখাক। তাহলে বলা যাবে, ভোটাররা আসেননি, অথচ ভোট পড়েছে। ইভিএম সিস্টেমে ভোটার না এলে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। ইভিএমের যে কারিগরি দিক রয়েছে, তাতে এটা সম্ভব না।’

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ইভিএম বিভ্রাট, সাংবাদিক মারধর, কোথাও কোথাও সংঘর্ষ, বিরোধী দলের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগসহ নানা ঘটনার মধ্য দিয়ে সম্পন্ন হয় এই দুই সিটির ভোটগ্রহণ।

ফলাফলে ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম। আর দক্ষিণ সিটির মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ৪ জানুয়ারি গেজেট প্রকাশ হয়েছে। তবে ঢাকা দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদের ফল স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status