ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনল মরক্কো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 9:03 PM

ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনল মরক্কো

ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনল মরক্কো

গোয়েন্দা কাজে ব্যবহারের জন্য অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইল থেকে তিনটি হেরন ড্রোন কিনেছে মরক্কো। দেশটির সামরিক বাহিনী ফ্রান্সের মাধ্যমে ইসরাইল থেকে ড্রোন তিনটি কিনেছে বলে জানা গেছে।

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ যখন বিশ্বের অধিকাংশ প্রত্যাখ্যান করেছে, ঠিক সে সময় ইহুদিবাদী রাষ্ট্রটি থেকে মরক্কোর এ ড্রোন কেনার খবর প্রকাশ হল।

ফ্রান্সের একটি গোয়েন্দা সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ সংস্থা মিডিল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, ইসরাইল থেকে তিনটি ড্রোন কিনতে মরক্কোর চার কোটি ৮০ লাখ ডলার খরচ হয়েছে। ২৬ জানুয়ারি ফ্রান্সের ডসাল্ট কোম্পানির কাছ থেকে মরক্কো ড্রোন তিনটি কিনেছে।

ড্রোনগুলি পশ্চিম সাহারায় উগ্রবাদী গোষ্ঠী এবং বিদ্রোহী আন্দোলনের বিরুদ্ধে লড়াই করার জন্য মোতায়েন করা হবে বলে জানা গেছে।

জানা যায়, ২০১৪ সালে এসব ড্রোন কেনার কথা ছিল কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায় এবং গত ২৬ জানুয়ারি ফ্রান্সের ডসাল্ট কোম্পানির কাছ থেকে মরক্কো ড্রোন তিনটি সংগ্রহ করে।

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে মরক্কো বহু আগে থেকেই গোপনে গোয়েন্দা সম্পর্ক রক্ষা করে চলে, যদিও দেশটির সঙ্গে আনুষ্ঠানিক কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।

এদিকে ইরানের বিরুদ্ধে হোয়াইট হাউসে গোপন বৈঠক করেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত বছরের ১৭ ডিসেম্বর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে আমেরিকান নিউজের বরাত দিয়ে বুধবার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ খবর জানায়।

নিউইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিয়োস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, ওই বৈঠকে ইরানের বিরুদ্ধে সমন্বয় করে মোকাবেলা এবং আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে একে অপরের বিরুদ্ধে সামরিক আক্রমণ না করার বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা করা হয়।

মার্কিন প্রতিনিধি দলের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন, তার উপ ভিক্টোরিয়া কোটস এবং ইরানের জন্য ওয়াশিংটনের বিষেশ দূত ব্রায়ান হুক উপস্থিত ছিলেন।

ওই বৈঠকে ইসরাইলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মীর বেন শব্বাত ও ওয়াশিংটনে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল ওতাইবা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status