ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 5 February, 2020, 9:39 PM

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

খুলনা নগরের একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে তাকে গ্রেফতার করে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার আকাশ রহমান (৩৫) পুলিশ কনস্টেবল হিসেবে বাগেরহাটের ফকিরহাট থানার বাহিরদিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত।

খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম বলেন, নগরের সার্কিট হাউস মাঠসংলগ্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের চারতলার ৪৬ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্য আকাশ রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আকাশকে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status