ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
করোনা মোকাবেলায় ৫০ লাখ টাকা দান করলেন পাকিস্তানের ক্রিকেটাররা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 8:34 PM

করোনা মোকাবেলায় ৫০ লাখ টাকা দান করলেন পাকিস্তানের ক্রিকেটাররা

করোনা মোকাবেলায় ৫০ লাখ টাকা দান করলেন পাকিস্তানের ক্রিকেটাররা

করোনাভাইরাস মোকাবেলায় ৫০ লাখ টাকা দান করলেন পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা।

শুধু ক্রিকেটাররাই নন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিনিয়র কর্মমকর্তারাও তাদের একদিনের পারিশ্রমিক করোনা মোকাবেলায় দান করার ঘোষণা দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পিসিবির চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, পিসিবি এই সব অর্থ সংগ্রহ করে সরকারের করোনাভাইরাসের তহবিলে দান করবে।

চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে যাওয়া ভাইরাসে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় ৬ লাখ মানুষ।

পাকিস্তানেও আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। করোনা আক্রান্তদের চিকিৎসায় অর্থ দিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়রা।

বাংলাদেশি ক্রিকেটাররাও বসে নেই। বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটাররা তাদের এক মাসের পারিশ্রমিকের অর্ধেক করোনা মোকাবেলায় দান করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status