ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
করোনা থাবা রাশিয়াতেও, টনক নড়লো পুতিনের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 10:13 PM

করোনা থাবা রাশিয়াতেও, টনক নড়লো পুতিনের

করোনা থাবা রাশিয়াতেও, টনক নড়লো পুতিনের

প্রতিবেশি ইতালি ও স্পেনে করোনার ব্যাপক বিস্তার হলেও দীর্ঘদিন রাশিয়া ছিল করোনামুক্ত। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যুর বার্তা নিয়ে দেশটিতে হানা দিয়েছে করোনা। শনিবার একদিনেই দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ২২৮ জন। ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছে, মোট মৃত্যুর সংখ্যা ৬। দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা এখন এক হাজার ২৬৪।

আক্রান্তদের সঙখ্যা বাড়ায় করোনা বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছে রুশ প্রশাসন। প্রেসিডেন্ট পুতিন করোনা ঠেকাতে গোটা দেশে এক সপ্তাহের বেশি সময় ছুটি ঘোষনা করেছেন। শুক্রবার মধ্যরাত থেকেই শুরু হওয়া এই ছুটি। চলবে আগামী ৫ এপ্রিল অব্ধি।
সম্পর্কিত খবর

ছুটিকালীন সময়ে দেশের সব মানুষকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার। এসময় হোটেল রেস্টুরেন্টসহ সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে বলে জানান হয়েছে। এর আগেই বন্ধ করে দেয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও রিসোর্টকেন্দ্রগুলো।

করোনার বিস্তার ঠেকাতে দেশটিতে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে সকল আন্তর্জাতিক বিমান চলাচল। রাশিয়ায় হঠাৎ করেই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় এসব ব্যবস্থ নিয়েছে রুশ সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status