ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 10:52 PM
সর্বশেষ আপডেট: Sunday, 29 March, 2020, 12:21 PM

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবেলায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ কাজ করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) জনসনের রোগ মুক্তি কামনা করে দেয়া এক চিঠিতে প্রধানমন্ত্রী এই কথা বলেন।

করোনা প্রতিরোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের বিবরণ দিয়ে শেখ হাসিনা বলেন, মহামারির গুরুত্ব বুঝতে পেরে সরকার সংকট মোকাবেলায় শুরু থেকেই কাজ করছে। এরই অংশ হিসেবে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস ও যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।


এদিকে করোনা মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী লর্ড আহমেদ। করোনা মোকাবেলায় বাংলাদেশকে আর্থিক অনুদানের আশ্বাসও দেন তিনি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি নিজের সিদ্ধান্তেই আইসোলেশনে (বিচ্ছিন্নকরণ) গেছেন। টুইটার ভিডিওতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমার মধ্যে মৃদু উপসর্গ দেখা দেয় এবং পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েছে। এখন আমি নিজেকে আইসোলেশনে রেখেছি, তবে ভাইরাসটির বিরুদ্ধে যুদ্ধে সরকারের কার্যক্রমে আমি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নেতৃত্ব দিয়ে যাব। আমরা একসঙ্গে করোনা প্রতিহত করব।’

তিনি আরো বলেন, ‘আমি বাসায় থেকেই কাজ করছি। আমি নিজেকে অন্যদের থেকে পৃথক রেখেছি এবং এটাই হলো সবচেয়ে উপযুক্ত কাজকিন্তু কোনো সন্দেহ নেই যে আমি আমার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব এবং করোনাভাইরাসের বিরুদ্ধে জাতির যুদ্ধে নেতৃত্ব দিয়ে যাব।’

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। শনিবার দেশটির সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ সরবরাহ করা তথ্যে দেখা গেছে, ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে ২৬০ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর এক দিনে মৃত্যুর এটি সর্বোচ্চ সংখ্যা। এর ফলে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ১৯ জনে পৌঁছেছে। এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৯ এ দাঁড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status