ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
আলিয়াকে নিয়েই ফিরছেন শাহরুখ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 28 March, 2020, 10:45 PM

আলিয়াকে নিয়েই ফিরছেন শাহরুখ!

আলিয়াকে নিয়েই ফিরছেন শাহরুখ!

বলিউড বাদশা শাহরুখ খানকে সবশেষ ২০১৮ সালের ডিসেম্বরে ‘জিরো’ সিনেমায় দেখা গিয়েছিল। এরপর থেকেই ভক্তরা রয়েছেন অপেক্ষায়। মাঝে বেশ কিছু ছবির নাম শোনা গেছে যেগুলোতে নাকি অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ- এমন খবর প্রকাশিত হয়। কিন্তু সেগুলোতে অভিনয় করেননি তিনি। এবার জানা গেল, শিগগরিই নতুন ছবিতে ফিরছেন কিং খান।

সম্প্রতি স্টার প্লাসের টেড টকসের মঞ্চে শাহরুখ খান বললেন, অনেক কিছু শোনা গেছে। তবে ভালো কিছু কাজের আইডিয়া পেয়েছি। মনে রাখবেন, শাহরুখ ফিরবেন কিং খানের মতোই। তাই ভেবেচিন্তে শুটিং শুরু করব।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, শিগগিরই নতুন ছবির কাজ শুরু করবেন শাহরুখ। ছবিটি নির্মাণ করবেন সিদ্ধার্থ আনন্দ। আর এই ছবিতে নাকি শাহরুখের নায়িকা হচ্ছেন আলিয়া ভাট।

এবারই প্রথম এই জুটিকে একসঙ্গে দেখা যাবে না। এর আগে গৌরী শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। সেসময় তাদের রসায়ন দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। এরপর থেকেই নতুন এই জুটিকে নিয়ে ভাবছেন নির্মাতা-প্রযোজকরা।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status