ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে মার্কিনিদের ঢল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 11:28 AM

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে মার্কিনিদের ঢল

করোনার লক্ষণ নিয়ে হাসপাতালে মার্কিনিদের ঢল

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক লাখ ২৩ হাজার সাতশ ৫০ জন। তার মধ্যে তিন হাজার দু'শ ৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরই মধ্যে সে দেশে প্রাণ গেছে দুই হাজার দু'শ ২৭ জনের।

স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালগুলোতে মানুষের ভিড় লেগে গেছে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে বহু মানুষ হাসপাতালে আসছেন।

জ্বর, গলাব্যথা, কাশি কিংবা সর্দি লাগলেই মানুষজন হাসপাতালে ছুটছে। চাহিদামাফিক করোনা পরীক্ষা করতে হিমশিম খাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীরা।

বিভিন্ন রাজ্য থেকে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর এসেছে। তবে মার্কিন প্রশাসন এ ব্যাপারে মুখ খুলছে না।

মিয়ামি রাজ্যের একটি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত আছেন ব্যারন ডেইজি। তিনি বলেন, সেবা দিতে গিয়ে আমি করোনাভাইরাসে আক্রান্ত হই। পজিটিভ জানার পর হোম-কোয়ারেন্টিনে ছিলাম। এখন সুস্থ।

তিনি আরো বলেন, আমার মেয়েও আক্রান্ত হয়েছিল। সে সেরে উঠেছে। আমি মনে করি, নিজের নিরাপত্তা সঠিকভাবে নিশ্চিত না করার কারণে আক্রান্ত হয়েছি।

তিনি আরো বলেন, আমরা বারবার পিপিই পি্ই করছি। কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। আদর্শমানের পিপিই আমরা পাইনি।

নার্সদের অনেকেই এর আগে মারা গেছে বলেও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এই অসময়ে সামনে থেকে লড়াই চালিয়ে যাওয়া নার্সদের ভালোমানের পিপিই দ্রুত সরবরাহ করা দরকার।

এদিকে ফ্লোরিডার ডাক্তাররা সামনের সারি থেকে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের ঝুঁকির কথা বলেছেন। সূত্র: লোকাল১০ডটকম

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status