ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
‌‌করোনা আল্লাহর শাস্তি, এমন পোস্ট দেয়ায় সৌদিতে গ্রেপ্তার ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 4:05 PM

‌‌করোনা আল্লাহর শাস্তি, এমন পোস্ট দেয়ায় সৌদিতে গ্রেপ্তার ৪

‌‌করোনা আল্লাহর শাস্তি, এমন পোস্ট দেয়ায় সৌদিতে গ্রেপ্তার ৪

মহামারি করোনাভাইরাস আল্লাহর শাস্তি, ফেসবুকে এমন পোস্ট দেওয়ার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সৌদি সরকার। দেশটির পাবলিক প্রসিকিউশন টুইটারে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানায়, সামাজিক মাধ্যমে করোনা নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সৌদির পাবলিক প্রসিকিউশন আরও জানায়, এক ভিডিও বার্তায় করোনাসংকট নিয়ে বিদ্রূপ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া ব্যক্তিকেও গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম প্রকাশ হয়নি। দেশটির সামাজিক মাধ্যমে গ্রেপ্তারকৃতদের পরিচয় নিয়ে জল্পনা চলছে।

ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন প্রখ্যাত কোরআন তেলাওয়াতকারী খালেদ আল-শাহরি। যিনি এক ভিডিও বার্তায় বিপর্যয় এবং মহামারিকে আল্লাহর শাস্তি বলে উল্লেখ করেছেন। তার অনুসারীরা বলেছেন,এই ভিডিও বার্তা দুই বছর আগের।

এছাড়া ধারণা করা হচ্ছে গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তির নাম ইব্রাহিম আল-দুওয়াইশ, যিনি দেশটির একজন ধর্মপ্রচারক। গত বৃহস্পতিবার তিনি সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে বিতর্কিত পোস্ট করেছেন বলে অভিযোগ উঠে।

প্রসঙ্গত, এখন পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ২০৩ জন, মারা গেছে ৪ জন। ইতোমধ্যে গোটা দেশকে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status