বাগমারার গোয়ালকান্দি আ'লীগের উদ্যোগে ৫শ পরিবারের মাঝে ত্রান বিতরণ
রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ইঞ্জিঃ এনামুল হক এর নির্দেশে বাগমারার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৫শ দুস্থ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
বরিবার ২৯ মার্চ, গোয়ালকান্দি ইউনিয়নের চেঁউখালী কদমতলা বাজারে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে ত্রান সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রামাণিক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারন-সম্পাদক বকুল খরাদী মাস্টার।
আব্দুস সালাম প্রামানিক বলেন, করোনা মোকাবেলায় সরকার যে সকল উদ্যোগ নিয়েছে সে সকল উদ্যোগের কারণে গরিব ও দুস্থরা যাতে সংকটে না পরে সে দিক বিবেচনা করে সাংসদ এনামুল হকের নির্দেশে আমরা ত্রান সামগ্রী বিতরনের উদ্যোগটি নিয়েছি।
সাধারন সম্পাদক বকুল খরাদী বলেন, প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে ত্রান সামগ্রী তুলে দেওয়া হয়েছে।তারা দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌঁছে দিবেন।
উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইবি ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ আতাউর রহমান, গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা, ৯টি ওয়ার্ডের আ'লীগ সভাপতি মকছেদ আলী, সুজন সরকার, সজল সরকার, আবজাল হোসেন, আব্দুল হামিদ, সাইফুল ইসলাম, নির্মল সরকার, আফছার আলী, মাহাবুর সরকার এছাড়াও সাধারন-সম্পাদক আব্দুর রাজ্জাক স্বপন, ফিরোজ শাহ, শাহিন আলম, আব্দুল জলিল, মুসা, আবু সায়েম, ইসমাইল হোসেন ফজেল, গৌতম কুমার সহ আরো অনেকে।