ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
স্প্যানিশ ফ্লুতে বাঁচলেও করোনায় প্রাণ গেল যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক নারীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:02 PM

স্প্যানিশ ফ্লুতে বাঁচলেও করোনায় প্রাণ গেল যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক নারীর

স্প্যানিশ ফ্লুতে বাঁচলেও করোনায় প্রাণ গেল যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক নারীর

১৯১৮ সালের 'স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা' মহামারি হিসেবে দেখা দেয় বিশ্বব্যাপী। আজ থেকে ঠিক এক শতক আগের এই মহামারি মানবজাতির সাম্প্রতিক ইতিহাসে ভয়ংকরতম। এই ফ্লু পৃথিবী জুড়ে কেড়ে নিয়েছিল দুই থেকে পাঁচ কোটি মানুষের প্রাণ। আর শত বছর পর আবার আরো একটি মহামারি দেখছে বিশ্ব। করোনা মহামারি। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে এই ভাইরাস।

যুক্তরাজ্যেও ছড়িয়েছে এই মারণ ভাইরাস। দেশটির করোনা পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। ব্রিটেনে শনিবার আরো ২৬০ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ১,০১৯ জনে পৌঁছেছে। ভয়ংকর এই ভাইরাস বয়স্ক মানুষদের জন্য ভয়ংকরতম। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েই ২৪ ঘণ্টার মধ্যেই প্রাণ হারিয়েছেন যুক্তরাজ্যের ১০৮ বছয় বয়সী এক নারী। তিনি বিশ্বযুদ্ধ ও স্প্যানিশ ইনফ্লুয়েঞ্জা মহামারির সময়েও বেঁচে ছিলেন। কিন্তু প্রাণ কেড় নিল করোনা মহামারি।

হিলদা চার্চিল নামের ওই নারীর হালকা করোনা লক্ষণ দেখা দেয় গত মঙ্গলবার। পরে পরীক্ষা করা হলে শুক্রবার ধরা পড়ে তার শরীরে করোনার জীবাণু রয়েছে। তারপর তাকে নিজের বাড়িতে চিকিৎসা দেওয়া শুরু হয়। কিন্তু করোনার সঙ্গে লড়াই করে পারলেন না তিনি। ২৪ ঘণ্টাও বাঁচিয়ে রাখা গেল না তাকে। এপ্রিলের ৫ তারিখে ১০৯তম জন্মবার্ষীকি পালন করা হলো না তার। করোনায় স্তবির করে দিয়ে গেল জীবন্ত দেহ।

তার নাতি অ্যান্তনি চার্চিল মৃত্যুর খবরটি নিশ্চত করে আন্তর্জাতিক সংবাদমাধমকে বলেন, তিনি সবসময়েই আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু তার প্রয়োজনের সময়ই আমরা কেউ তার সঙ্গে থাকতে পারলাম না। এটি আমাদের জন্য হৃদয় বিদারক। তার জন্মদিনের আর মাত্র কয়েকদিন বাকি ছিল। আমরা সবাই খুব উচ্ছ্বসিত ছিলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status