ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বিশ্বযুদ্ধগুলোর চেয়েও বিপজ্জনক হতে পারে; বদলে যেতে পারে বিশ্বব্যবস্থা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:04 PM

বিশ্বযুদ্ধগুলোর চেয়েও বিপজ্জনক হতে পারে; বদলে যেতে পারে বিশ্বব্যবস্থা

বিশ্বযুদ্ধগুলোর চেয়েও বিপজ্জনক হতে পারে; বদলে যেতে পারে বিশ্বব্যবস্থা

করোনাভাইরাসের চলমান মহামারী বিশ্বযুদ্ধগুলোর চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারে।বদলে যেতে পারে বিশ্বব্যবস্থা।লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ  এ কথা বলেছেন।

টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেয়া এক ভাষণে গতকাল (শনিবার) হাসান নাসরুল্লাহ এ কথা বলেন।

হাসান নাসরুল্লাহ বলেন, করোনাভাইরাসের এই মহামারীর মধ্যদিয়ে বিশ্ব নতুন একটি অভিজ্ঞতা অর্জন করছে যা গত দুই শতাব্দিতেও দেখা যায় নি।

হাসান নাসরুল্লাহ সমাজের এলিট এবং গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই করোনাভাইরাসের কারণে কী ধরনের রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং কী ধরনের পরিণতি হচ্ছে সেগুলোর প্রতি বিশেষভাবে দৃষ্টি দেয়া উচিত।

তিনি বলেন, করোনাভাইরাসের মহামারী প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও খারাপ প্রভাব ফেলতে পারে এবং নতুন একটি বিশ্ব ব্যবস্থার জন্ম দিতে পারে। এ অবস্থায় তিনি আমেরিকা এবং ইউরোপের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন।

হাসান নাসরুল্লাহ বলেন, করোনাভাইরাসরে মহামারীর কারণে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ থাকবে কিনা আমি জানি না। এই মহামারীর কারণে সারা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে। অর্থনৈতিক পুঁজিবাদী ব্যবস্থার কারণেই মূলত এই প্রশ্ন উঠেছে।

করোনাভাইরাসের মহামারীর কারণে সারা বিশ্বে কি ঘটছে তা থেকে শিক্ষা নেয়ার জন্য হাসান নাসরুল্লাহ সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, এই সামান্য ভাইরাস সারাবিশ্বের ৩০০ কোটি মানুষকে ঘরে বন্দি করে ফেলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status