ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ইরানে ফের বিধ্বংসী রূপে করোনা, ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 29 March, 2020, 5:16 PM

ইরানে ফের বিধ্বংসী রূপে করোনা, ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু

ইরানে ফের বিধ্বংসী রূপে করোনা, ২৪ ঘণ্টায় ১২৩ জনের মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২৩ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সর্বশেষ এই তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রবিবার বলেন, 'গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৩ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ২ হাজার ৬৪০ জন। এছাড়া দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে, নতুন করে আরও ২ হাজার ৯০১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খাচ্ছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। করোনার ভয়াবহ পরিস্থিতিতেও মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইরানের নাভিশ্বাস উঠছে।

উল্লেখ্য, ২০১৯ সালের চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ৩১ হাজার ৭৩৭ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ৩০৩ জন মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status